বিশ্বসাহিত্য কেন্দ্রে ৪০ হাজার বই দিলো বিকাশ

সময়ের আলো অনলাইন

রাজধানী

বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে ৪০ হাজার বই দিয়েছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। গত পাঁচ বছরের ধারাবাহিকতায় এ

2020-01-28T17:38:57+00:00
2020-01-28T17:45:57+00:00
 
  শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২২ আগস্ট ২০২৬
রাজধানী
বিশ্বসাহিত্য কেন্দ্রে ৪০ হাজার বই দিলো বিকাশ
সময়ের আলো অনলাইন
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০, ৫:৩৮ পিএম  আপডেট: ২৮.০১.২০২০ ৫:৪৫ পিএম
বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে ৪০ হাজার বই দিয়েছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। গত পাঁচ বছরের ধারাবাহিকতায় এ বছরও বই দিলো বিকাশ লিমিটেড।

মঙ্গলবার মতিঝিল সরকারি বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের হাতে বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বইগুলো হস্তান্তর করেন।

এ সময় মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করে এ বছরের বইপড়া কর্মসূচিরও উদ্বোধন করা হয়।

স্কুল কলেজের শিক্ষার্থীদের বইপড়ায় আগ্রহী করে আলোকিত ভবিষ্যৎ প্রজন্ম গড়তে বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘দেশ ভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের বইপড়া  কর্মসূচিতে’ ২০১৪ সাল থেকে যুক্ত আছে বিকাশ। সারাদেশের প্রায় ২৫শ’ স্কুলের শিক্ষার্থীরা এই কার্যক্রমের আওতায় আড়াই লাখেরও বেশি বইপড়ার সুযোগ পেয়েছে।


শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মোঃ মনিরুল ইসলাম, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার শাহীন সহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ।

বই প্রদানের জন্য বিকাশকে ধন্যবাদ জানিয়ে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘বই পড়লেই মানুষ বিকশিত হয়, আলোকিত হয়। আগামী প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতেই আমাদের এই প্রচেষ্টা। বিশ্বসাহিত্য কেন্দ্র এবং বিকাশ যৌথভাবে আলোকিত আগামী প্রজন্ম গড়ার প্রয়াস চালিয়ে যাচ্ছে।’

বিকাশের সিইও কামাল কাদীর বলেন, ‘বইপড়ার উৎসাহিত করার মতো একটা অসাধারণ কার্যক্রমের অংশ হতে পেরে বিকাশ আনন্দিত। মানুষের উন্নয়নে, দেশের উন্নয়নে বিকাশের যে প্রত্যয়, সেই দায়বদ্ধতা থেকেই আমরা এই কার্যক্রমের সাথে যুক্ত রয়েছি।’

এ ব্যাপারে বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম পরিচালক মেসবাহ উদ্দিন আহমেদ সুমন জানান, এ বছর থেকে বইপড়া কর্মসূচিতে নতুন করে আরও ১শ’ স্কুল যুক্ত করা হয়েছে। প্রাপ্ত বইগুলো প্রায় ৪ শতাধিক স্কুলে পড়ানো হবে।

উল্লেখ্য, বইপড়া কর্মসূচি ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য পরিচালিত হয়। প্রতি বছর ৫০ হাজারের বেশি শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।



Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: