‘হাহাকার’ সিনেমায় সাইমন-প্রিয়মনি

আনন্দ সময় প্রতিবেদক

বিনোদন

‘হাহাকার’ নামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সাইমন সাদিক ও ঢাকাই সিনেমার নতুন নায়িকা প্রিয়মনি। ছবিটি পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান

2022-02-20T13:39:23+00:00
2022-02-20T13:41:25+00:00
 
  শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
বিনোদন
‘হাহাকার’ সিনেমায় সাইমন-প্রিয়মনি
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ ফেব্রুয়ারি, ২০২২, ১:৩৯ পিএম  আপডেট: ২০.০২.২০২২ ১:৪১ পিএম
‘হাহাকার’ নামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সাইমন সাদিক ও ঢাকাই সিনেমার নতুন নায়িকা প্রিয়মনি। ছবিটি পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান মানিক। বিষয়টি সময়ের আলোকে নিশ্চিত করেছেন সাইমন সাদিক। জানা গেছে, এ মাসের শেষের দিকে নতুন এই সিনেমার শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। 

‘হাহকার’ চুক্তিবদ্ধ হওয়ার বিষয়ে সাইমন সাদিক বলেন, ‘ ১০ দিন আগে ‘হাহাকার’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। মোস্তাফিজুর রহমান মানিকের সঙ্গে আমার কম্বিনেশন অনেক ভাল। আশা করছি ভাল একটা কাজ উপহার দিতে পারবো। এটুকু বলতে পারি ভাল একটা গল্পের সিনেমা হতে যাচ্ছে ‘হাহাকার’।

এই সিনেমা দিয়ে প্রথমবারের মতো সাইমনের সঙ্গে জুটি বাধতে যাচ্ছেন প্রিয়মনি। ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘ভালোবাসার প্রজাপতি’ দিয়ে নায়িকা হিসেবে যাত্রা শুরু করেন তিনি। যদিও সিনেমাটি এখনও মুক্তি পায়নি। তবে গত কোরবানির ঈদে মুক্তি পেয়েছে প্রিয়মনি অভিনীত অনন্য মামুনের ‘কসাই’ সিনেমাটি। 

এদিকে সাইমন সাদিক বর্তমানে ব্যস্ত রয়েছেন অপূর্ব রানার ‘জলরঙ’ সিনেমার শুটিংয়ে। শিল্পী সমিতির নির্বাচনের পর এই সিনেমা দিয়েই কাজে ফিরেছেন সাইমন।

/আরএ


  বিষয়:   হাহাকার  সাইমন-প্রিয়মনি 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: