কৃতির সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন প্রভাস

সময়ের আলো অনলাইন

বিনোদন

দক্ষিণের চিরকুমার বলা হয় অভিনেতা প্রভাসকে। তার অগণিত ভক্তরা তাকে পছন্দ করলে এখনও জানেন না কেনো প্রভাস সাত পাকে বাঁধা

2022-12-31T13:42:26+00:00
2022-12-31T13:42:26+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
কৃতির সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন প্রভাস
সময়ের আলো অনলাইন
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ১:৪২ পিএম 
দক্ষিণের চিরকুমার বলা হয় অভিনেতা প্রভাসকে। তার অগণিত ভক্তরা তাকে পছন্দ করলে এখনও জানেন না কেনো প্রভাস সাত পাকে বাঁধা পড়ছেন না। সম্প্রতি একটি চ্যাট শোয়ে বিয়ে নিয়ে তার মতামত জানিয়েছেন ‘বাহুবলী’ খ্যাত এই অভিনেতা।

তেলুগু ছবির বর্ষীয়ান অভিনেতা নন্দামুরী বালকৃষ্ণর সঞ্চালনায় একটি চ্যাট শো দক্ষিণী বৃত্তে বেশ জনপ্রিয়। সেই শো-এর নববর্ষের বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন প্রভাস। সেখানে সঞ্চালক হঠাৎই অভিনেতাকে বিয়ে সংক্রান্ত প্রশ্ন করেন। উত্তরে প্রভাস জানান, কোনো না কোনো দিন তিনি বিয়ে করবেনই।

তবে শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, তার মনে হয়, বিয়ে তার ভাগ্যে লেখা নেই। কিন্তু এমন সাধারণ দু চারটি প্রশ্ন করেই প্রভাসকে এখানেই নিস্তার দেননি সঞ্চালক। তার পরবর্তী প্রশ্ন ছিল, মা যখন ছেলের বিয়ের কথা বলেন, তখন প্রভাস কীভাবে তা এড়িয়ে যান। এই প্রসঙ্গে প্রভাস হেসে জানান, তার বোন, বৌদি কাছেই থাকেন। মা বিয়ের কথা বললে তারাই সামাল দেন। পাশাপাশি মজার ছলে ৪৩ বছরের প্রভাস এটাও জানিয়ে দেন যে, সালমান খান বিয়ের করার পর তিনি ছাঁদনাতলায় বসতে চান।

সম্প্রতি, খবর রটেছিল যে প্রভাস এবং কৃতি শ্যানন প্রেম করছেন। ‘আদিপুরুষ’ ছবিতে দু’জনকে দেখবেন দর্শক। এই ছবির সেটেই নাকি প্রভাস-কৃতির মন দেয়া-নেয়ার সূত্রপাত। কৃতি বিষয়টি ভিত্তিহীন বলেও জানিয়েছিলেন।

এই চ্যাট শো-এ প্রসঙ্গটি নিয়েও কথা বলেছেন প্রভাস। তার কথায়, এ রকম কিছুই ঘটেনি। কৃতি তো আগেই বলেছে যে, আমরা ভালো বন্ধু ছাড়া আর কিছুই নই।

প্রসঙ্গত, কৃতি ছাড়াও এর আগে ‘বাহুবলী’ ছবির অভিনেত্রী আনুষকা শেট্টির সঙ্গে প্রভাসের সম্পর্কের কথা হাওয়ায় ভেসেছিল। যদিও সেই প্রসঙ্গে তারা কেউই মুখ খোলেননি।
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: