এফডিসিতে পরিচালক সমিতির নির্বাচন চলছে

আনন্দ সময় ডেস্ক

বিনোদন

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠান আজ। ২০২৩-২০২৪ মেয়াদের নেতৃত্বের জন্য শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল

2022-12-30T15:53:34+00:00
2022-12-30T15:53:34+00:00
 
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬
বিনোদন
এফডিসিতে পরিচালক সমিতির নির্বাচন চলছে
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৩:৫৩ পিএম 
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠান আজ।  ২০২৩-২০২৪ মেয়াদের নেতৃত্বের জন্য শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত। 

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকালে ভোট প্রদান করেন মতিন রহমান, গিয়াস উদ্দিন সেলিম, অমিতাভ রেজা, আফজাল হোসেন, চয়নিকা চৌধুরী, মোস্তফা কামাল রাজ, চয়নিকা চৌধুরী, নঈম ইমতিয়াজ নেয়ামুলরা। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেলে আছেন কাজী হায়াৎ (সভাপতি) ও শাহীন সুমন (মহাসচিব)। অন্যটিতে মুশফিকুর রহমান গুলজার (সভাপতি) ও জাকির হোসেন রাজু (মহাসচিব)।

দুই প্যানেল থেকে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবুল খায়ের বুলবুল ও ছটকু আহমেদ। উপ-মহাসচিব পদে লড়ছেন কবিরুল ইসলাম রানা ও মো. সালাহ্‌উদ্দিন; কোষাধ্যক্ষ পদে সায়মন তারিক, সেলিম আজম ও হানিফ আকন দুলাল; সাংগঠনিক সচিব পদে আনোয়ার সিরাজী ওশাহীন কবির টুটুল; আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব পদে নূর মোহাম্মদ মনি ও রাজু আহাম্মেদ।

সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব পদে আব্দুর রহিম বাবু ও মোস্তাফিজুর রহমান বাবু; প্রচার প্রকাশনা ও দপ্তর সচিব পদে ওয়াজেদ আলী বাবলু ও সাইফ চন্দন। এছাড়া নির্বাহী সদস্যের ১০টি পদের বিপরীতে দুই প্যানেলে ২০ জন পরিচালক প্রার্থী হয়েছেন।

পরিচালক সমিতির এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা ৩৬৮ জন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন আব্দুল লতিফ বাচ্চু। সদস্য হিসেবে থাকছেন সামসুল আলম ও বি এইচ নিশান


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: