শিগগিরই বিচ্ছেদের চিঠি পাঠাবো: পরীমণি

সময়ের আলো অনলাইন

বিনোদন

বিয়ের মাত্র এক বছরের মাথায় ভাঙতে যাচ্ছে ঢাকাই সিনেমার তারকা দম্পতি পরীমণি ও শরীফুল রাজের সংসার। এ বছরটা বিয়ের খবর

2022-12-31T15:41:45+00:00
2022-12-31T15:41:45+00:00
 
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬
বিনোদন
শিগগিরই বিচ্ছেদের চিঠি পাঠাবো: পরীমণি
সময়ের আলো অনলাইন
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৩:৪১ পিএম 
বিয়ের মাত্র এক বছরের মাথায় ভাঙতে যাচ্ছে ঢাকাই সিনেমার তারকা দম্পতি পরীমণি ও শরীফুল রাজের সংসার। এ বছরটা বিয়ের খবর দিয়ে শুরু করলেও  পরীমণি বছরের শেষটা করছেন দাম্পত্য সম্পর্কের ইতি ঘটানোর খবরে। ব্যক্তিগত ঝামেলার জেরে আলাদা হয়ে গেছেন এ দুই তারকা। শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ফেসবুকে এক স্ট্যাটাসে সংসার ভাঙার আভাস দেন পরী। 

বিচ্ছেদ নিয়ে মুখও খুললেন পরীমণি। গণমাধ্যমের সঙ্গে পরীমনি বলেন, ‘এখনও আমাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি। তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। শিগগির ডিভোর্স লেটার পাঠাব ওর বাসায়।’

এর আগে শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে পরীমনি লেখেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন পরী ও রাজ। গত ১০ আগস্ট রাজ-পরীর সংসারে আসে এক পুত্রসন্তান। যার নাম রাখা হয় শাহাম মুহাম্মদ রাজ্য।

/এসএইচএন


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: