মধ্যরাতে পরীমণির স্টাটাসে ‘বিচ্ছেদের গুঞ্জন’

নিজস্ব প্রতিবেদক

বিনোদন

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। বছরজুড়ে নানা কারণে আলোচনায় থাকেন তিনি। সিনেমা থেকে শুরু করে সংসারের খুটিনাটি সব ইস্যুতেই সামাজিক যোগাযোগ

2022-12-31T01:29:01+00:00
2022-12-31T03:25:22+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
বিনোদন
মধ্যরাতে পরীমণির স্টাটাসে ‘বিচ্ছেদের গুঞ্জন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ১:২৯ এএম  আপডেট: ৩১.১২.২০২২ ৩:২৫ এএম  (ভিজিট : ৫৪৯)
ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। বছরজুড়ে নানা কারণে আলোচনায় থাকেন তিনি। সিনেমা থেকে শুরু করে সংসারের খুটিনাটি সব ইস্যুতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব এই নায়িকা। শুক্রবার মধ্যরাতে স্বামী অভিনেতা শরিফুল রাজের সাথে বিবাহ বিচ্ছেদের একটা স্টাটাস দেন নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে। 

ফেসবুকে নায়িকা পরীমণি লিখেছেন, হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।

বছরের শেষ মধ্যরাতে রাজ-পরীর সংসার ভাঙার গুঞ্জনে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড় উঠেছে। নেটিজেনদের পক্ষ থেকেও আসছে নানা মন্তব্য।  ইলিনা শাম্মি লিখেছেন, মাথা ঠান্ডা রাখো বোন..., আরেকটু ভেবে দেখার সুযোগ থাকলে, একটু ভাবো, তোমার রাজ্য’র জন্য হলেও।

নুসরাত লোপা লিখেছেন, কে কোন অবস্থায় কোন মানসিক কস্টে এমন সিদ্ধান্ত নেয়। যে স্ট্যাটাস দেয় সেই বোঝে। যার কস্ট তার।আমরা বুঝবো না ও কিসের ভেতর দিয়ে যাচ্ছে।

নায়িকা পরীমণি ও তার স্বামী অভিনেতা শরিফুল রাজের সাথে সম্পর্কে টানাপড়েনের কথা মাঝেমধ্যেই শোনা যায়। সংস্কৃতি অঙ্গনে তোলপাড় চলে প্রায়শই। অভিনেত্রী মিম ও পরীমণি পরস্পরের বিরুদ্ধে স্যোশাল মিডিয়ায় অভিযোগ তুলেও নানা ইঙ্গিত দেন। 

চলতি বছরের ১০ জানুয়ারি ফেসবুক পোস্টে সন্তান আসার খবর দিয়েছিলেন পরীমনি-রাজ, সেই সঙ্গে দেন নিজেদের বিয়ের খবরও। ‘গুনিন’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে তাঁরা প্রণয়ের সম্পর্কে জড়ান, গত বছরের অক্টোবর গোপনে বিয়ে করেন। পরে দুই পরিবারের সদস্যদের আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তাঁরা। চলতি বছরের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে পুত্রসন্তান রাজ্য।


  বিষয়:   পরীমণি 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: