মিশা ভাইয়ের চলে যাওয়ার সময় এসেছে: ডন

আনন্দ সময় প্রতিবেদক

বিনোদন

ঢাকাই সিনেমার খ্যাতিমান খল অভিনেতা মিশা সওদাগর। দীর্ঘ সময় ধরে দাপটের সঙ্গে অভিনয় করছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে অভিনয় নয়,

2022-08-23T19:44:40+00:00
2022-08-23T19:44:40+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
মিশা ভাইয়ের চলে যাওয়ার সময় এসেছে: ডন
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ৭:৪৪ পিএম 
ঢাকাই সিনেমার খ্যাতিমান খল অভিনেতা মিশা সওদাগর। দীর্ঘ সময় ধরে দাপটের সঙ্গে অভিনয় করছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে অভিনয় নয়, তিনি আলোচনায় আছেন শিল্পীদের নিয়ে অনেক বেফাঁস মন্তব্যের কারণে। এবার মিশা সওদাগরকে নিয়ে কথা বললেন আরেক খল অভিনেতা ডন।

গণমাধ্যাম দেয়া এক সাক্ষাৎকারে ডন বলেন, মিশা ভাই অভিযোগ করেছেন বাপ্পি তাকে মেরে ফেলতে চেয়েছিলো শুটিংয়ে শট দেয়ার সময়। তাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আরে ভাই শুটিংয়ের সময় এমন অনেক দুর্ঘটনাই ঘটে। আর আপনি তো মরে যাননি। বাপ্পি আমাদের অনেক জুনিয়র একজন আর্টিস্ট। ওর ভুল হতেই পারে। আপনি তখন সেটি ব্যালেন্স করে নিতেন। শ্যুটিংয়ে মিশা ভাই মেয়েদের ধরলে তার জান বের হয়ে যায়। আর রেপ সিন থাকলে তো কথাই নাই। আমি অনেক দেখেছি অনেক মেয়ের চুল এমনভাবে ধরে টান দিতো মিশা ভাই তাদের চুল ছিড়ে যেতো।

তিনি আরও বলেন, ঘটনা হচ্ছে এখন মিশা ভাইয়ের শেষ সময় চলছে। আর চলে যাওয়ার সময় হলে মানুষ যা তা বলে। এটাই স্বাভাবিক। মিশা ভাই সম্পর্কে বলার অনেক কিছু আছে। কেউ বলতে পারে না আবার কেউ বলতে চায় না। 

মিশা সওদাগরের জন্য তাকে চলচ্চিত্র থেকে দূরে সরে যেতে হয়েছে উল্লেখ করে ডন বলেন, মান্না ভাইয়ের পর মিশা ভাই ফিল্ম পলিটিক্স সবচেয়ে ভাল বুঝেন। উনি অনেককে পলিটিক্স করে তাড়িয়ে দিয়েছেন। তার মধ্যে আমিও একজন।

/এসকে
  বিষয়:   মিশা সওদাগর  ডন 


Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: