চট্টগ্রামে আজ থেকে ‘মেইড ইন চিটাগং’

আনন্দ সময় প্রতিবেদক

বিনোদন

চট্টগ্রামের ভাষায় নির্মিত প্রথম সিনেমা ‘মেইড ইন চিটাগং’। পরিচালক ইমরাউল রাফাত এবং রচনায় রিয়াদ বিন মাহমুদ। সিনেমাটি আজ থেকে চট্টগ্রামের

2022-11-18T03:28:00+00:00
2022-11-18T03:28:00+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
চট্টগ্রামে আজ থেকে ‘মেইড ইন চিটাগং’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ৩:২৮ এএম 
চট্টগ্রামের ভাষায় নির্মিত প্রথম সিনেমা ‘মেইড ইন চিটাগং’। পরিচালক ইমরাউল রাফাত এবং রচনায় রিয়াদ বিন মাহমুদ। সিনেমাটি আজ থেকে চট্টগ্রামের সুগন্ধা ও সিলভার স্ক্রিনে মুক্তি পাবে। পার্থ বড়ুয়া ও অপর্ণা ঘোষ ছাড়াও ‘মেইড ইন চিটাগাং’ সিনেমার প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, মুকিত জাকারিয়া, নাসিরউদ্দিন খান, হিন্দোল রায়, প্রিয়া মৌলি প্রমুখ। একমাত্র সাজু খাদেম ছাড়া সিনেমার সব শিল্পীই চট্টগ্রামের। 

নোয়াখালীর একটা চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম। সিনেমাটির ‘পেট ফুড়েদ্দে তোঁয়ার লাই’ শিরোনামের একটি গান ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। আমানউল্লাহ গায়েনের কথা ও সুর করা এবং বুলবুল আকতারের গাওয়া ‘ও কালা (হালা) চান গলার মালা’ শিরোনামের নব্বই দশকের জনপ্রিয় এ গানটি ‘মেইড ইন চিটাগং’ ছবিতে নতুন করে গেয়েছেন কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া ও নিশিতা বড়ুয়া। 

গানটির ভিডিও প্রকাশ পাওয়ার পর প্রশংসার পাশাপাশি গানটির কথা ও সুর বিকৃত করার অভিযোগও করেছেন অনেকে। এর আগে ‘মেইড ইন চিটাগং’ নামের ধারাবাহিক নাটকটি টেলিভিশনে প্রচার হয়। নাটকটি বেশ জনপ্রিয়তাও পায়। জনপ্রিয় গায়ক পার্থ বড়ুয়া এবং লাক্স তারকাখ্যাত অপর্ণা ঘোষ নাটকটিতে অভিনয় করেন।
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: