মাতৃভাষা দিবসে আইওয়াইসিএমের ‘বানান লিখি, বানান শিখি’

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

তরুণদের নেতৃত্বে পরিচালিত আইওয়াইসিএম (ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার) ‘বানান লিখি, বানান শিখি’ অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

2024-02-21T23:02:42+00:00
2024-02-21T23:02:42+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
বিবিধ
মাতৃভাষা দিবসে আইওয়াইসিএমের ‘বানান লিখি, বানান শিখি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:০২ পিএম 
মাতৃভাষা দিবসে আইওয়াইসিএমের ‘বানান লিখি, বানান শিখি’
তরুণদের নেতৃত্বে পরিচালিত আইওয়াইসিএম (ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার) ‘বানান লিখি, বানান শিখি’ অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে। ভাষা শহীদরা যেভাবে রক্ত দিয়ে বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে অর্জন করার জন্য অনন্য ভূমিকা পালন করেছে ঠিক সেভাবে বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার, উচ্চারণ, প্রাঞ্জলতা এবং বিশুদ্ধতা রক্ষা আমাদের প্রতিটি বাঙালির একান্ত দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই বুধবার (২১ ফেব্রুয়ারি) শুদ্ধ বানান চর্চার আয়োজন করেছে তারা। অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু ছিল বাংলা ভাষার বানানের একটি আনন্দদায়ক অন্বেষণ।  

অনুষ্ঠানে শিশু, প্রাপ্তবয়স্ক এবং প্রবীণ নাগরিকসহ সকল ধরনের অংশগ্রহণকারীদের নিয়ে মুখরিত ছিল। এই আয়োজনটি প্রজন্মের সীমানা অতিক্রম করে আমাদের মাতৃভাষার গর্ববোধ জাগ্রত করতে সহায়তা করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার ন্যাশনাল বোর্ড সেক্রেটারি আশরাফুল আমিন। 

তিনি বলেন, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিজয়ের অনুপ্রেরণা ছিলো ২১ ফেব্রুয়ারি। আমাদের কণ্ঠরোধ করে অধিকার কেড়ে নিতে চেয়েছিলো পাকিস্তান, আমাদের মায়ের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিলো ভাষা শহীদদের রক্তের বিনিময়ে তা রক্ষা হয়েছিল। সেই ভাষার মাসে শহীদদের স্মরণ করে আমরা দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ এবং দেশের মাতৃভাষার সম্মান রক্ষার্থে কাজ করে যাবো। অনুষ্ঠানে উপস্থিত ঢাকা টিমের সভাপতি রিয়াজুল হাসান, সহ-সভাপতি জুবায়ের হোসেনসহ সংগঠনের আরো অন্যান্য স্বেচ্ছাসেবক।

সময়ের আলো/আরআই



  বিষয়:   আইওয়াইসিএম (ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার) 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: