বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতির সভাপতি বদরুল, সম্পাদক জাহিদ

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতির ২০২৪ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের

2024-12-22T23:34:14+00:00
2024-12-22T23:34:14+00:00
 
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
বিবিধ
বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতির সভাপতি বদরুল, সম্পাদক জাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ১১:৩৪ পিএম 
বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতির সভাপতি বদরুল, সম্পাদক জাহিদ
দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতির ২০২৪ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং তেল, গ্যাস ও খনিজ সম্পদ বিশেষজ্ঞ ড. বদরুল ইমাম। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পানি ও পরিবেশ বিশেষজ্ঞ ড. আনোয়ার জাহিদ (বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড)।

শনিবার (২১ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে বাংলাদেশের সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের ভূতত্ত্ববিদদের অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিভিন্ন পদে প্রায় ৬১ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে ৩১ জন প্রতিনিধি সুযোগ পান কাঙ্ক্ষিত পদে থেকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সমিতির কার্যক্রম এবং জাতীয় সংকট মোকাবিলায় অগ্রপথিক হিসেবে কাজ করার।

সহ-সভাপতি পদে নির্বাচিত ৫ প্রতিনিধিরা হলেন- ড. আনোয়ার হোসেন ভূঞা (ঢাকা বিশ্ববিদ্যালয়), ড. ইউনুস আহমেদ খান (রাজশাহী বিশ্ববিদ্যালয়), আসমা হক (জিএসবি), মেরাজুল আলম (বাপেক্স), জামাল উদ্দীন (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)।

যুগ্ম সম্পাদক তিনজন হলেন- ড. বদরুদ্দোজা মিয়া (ঢাবি), তারিকুল ইসলাম (বাপেক্স), আনোয়ার সাদাৎ মুহম্মদ সায়েম (জিএসবি)। সহকারী দফতর সম্পাদক হয়েছেন হারুন-অর-রশীদ (জিএসবি)। আর অর্থ সম্পাদক ও সহকারী অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অনিমেষ তালুকদার (জিএসবি) ও মিলন বিশ্বাস (পাউবো)।

এছাড়া প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম (ঢাবি), প্রচার সম্পাদক তারিকুল ইসলাম ভুইয়া (বাপেক্স), পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক হোসেন খসরু (জিএসবি), শিক্ষা বিষয়ক সম্পাদক ড. আবু সাদাত মো. সায়েম (জাবি), গবেষণা সম্পাদক মঈনুল হোসেন (বাপেক্স), সহকারী গবেষণা সম্পাদক ড. হোসাইন মোহাম্মদ আরিফীন (জিএসবি), তথ্য প্রযুক্তি বিষয়কি সম্পাদক নুরুজ্জামান সবুজ (জিএসবি), গণমাধ্যম বিষয়ক সম্পাদক হানিয়ুম মারিয়া খান (নসাউ), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল কাশেম মজুমদার (ডেভ. কনসালটেন্টস), আইন বিষয়ক সম্পাদক সরওয়ার হামিদ জেবু (বাপেক্স)।

আর পরিষদ সদস্য হিসেবে ৯ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন- জেবুন নাহার (বাপেক্স), সামছুল ইসলাম (স্থানীয় সরকার বিভাগ), আবু জাফর মিয়া (ববি), নাজমুল ইসলাম সোপান (বাংলাদেশ পুলিশ), ড. গোলাম রসূল (বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন), ড. রতন কুমার মজুমদার (বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন), শহীদ হোসেন চৌধুরী (স্লামবার্জার), নুসরাত তাসনীম (জিএসবি), এবং নাজওয়ানুক হক (জিএসবি)।

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: