ডিইএব গণপূর্ত শাখায় ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী ডিপ্লোমা প্রকৌশলীদের জাতীয় পেশাজীবী সংগঠন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) এর গণপূর্ত অধিদপ্তর শাখার ৩১

2024-12-22T21:11:06+00:00
2024-12-22T21:11:06+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
বিবিধ
ডিইএব গণপূর্ত শাখায় ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৯:১১ পিএম   (ভিজিট : ৫৭১)
ডিইএব গণপূর্ত শাখায় ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী ডিপ্লোমা প্রকৌশলীদের জাতীয় পেশাজীবী সংগঠন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) এর গণপূর্ত অধিদপ্তর শাখার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি। রোববার (২২ ডিসেম্বর) সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

সহকারী প্রকৌশলী (সিভিল) এস এম আমিরুজ্জামান বিলাশকে আহ্বায়ক ও সহকারী প্রকৌশলী (ই/এম) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনকে সদস্যসচিব করে গঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন প্রকৌশলী মো. ইউনুছ আলী মোল্লা, এ এইচ এম আহসান-উল হক কোরাইশী ও জুবায়ের আহম্মেদ। যুগ্ম সদস্য সচিব হয়েছেন- প্রকৌশলী এস এম ফিরোজ, মো. মনজুল মুশতাক ও মো. সামাদ আজাদ।

এছাড়া নির্বাহী সদস্য মনোনীত হয়েছেন- প্রকৌশলী শেখ মো. সাখাওয়াত হোসেন, মো. আব্দুল হাকিম, তানজীমুল ইসলাম, মো. নুর উদ্দিন, মুহা. আমিনুর রহমান, মো. শিহাব শফিক, মো. আবুল বাশার, নুরনবী মিলন, মুহাম্মদ মাজহারুল খান, মোহাম্মদ আনোয়ার হোছাইন, ইউসুফ আলী, মোস্তাফিজুর রহমান, মো. মাসুম বিল্লাহ, মো. দিদারুল ইসলাম, মো. কামরুল ইসলাম, মো. ওমর ফারুক, মো. সাদ্দাম হোসেন, গাজী মো. তৌহিদুজ্জামান তপু, আব্দুল হালিম, মো. রাসেল খান, মো. শাহিন আলম, মো. ফজলুর করিম ও মো. সবুজ হোসেন।

ডিইএব কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী ইবনে ফজল সাইফুজ্জামান ও মহাসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি (আংশিক) গত ১২ আগস্ট অনুমোদন দেওয়া হয়েছিল।

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: