সাংবাদিক বশিরসহ জনবাণী’র সম্পাদকের ওপর হামলা, ডিআরইউ-র‌্যাকের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক জনবাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি বশির হোসেন খানসহ জনবাণী পত্রিকার সম্পাদক শফিকুল ইসলাম

2024-12-27T19:26:42+00:00
2024-12-27T19:26:42+00:00
 
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
বিবিধ
সাংবাদিক বশিরসহ জনবাণী’র সম্পাদকের ওপর হামলা, ডিআরইউ-র‌্যাকের উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৭:২৬ পিএম 
সাংবাদিক বশিরসহ জনবাণী’র সম্পাদকের ওপর হামলা, ডিআরইউ-র‌্যাকের উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক জনবাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি বশির হোসেন খানসহ জনবাণী পত্রিকার সম্পাদক শফিকুল ইসলাম শফিকের ওপর সন্ত্রাসী হামলা ও চাঁদা দাবির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ডিআরইউ ও র‌্যাক। শুক্রবার (২৭ ডিসেম্বর) পৃথক বিবৃতি দেওয়া হয়। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

সাংবাদিক বশির হোসেন খান জানান, গত ২৫ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে কয়েকজন সন্ত্রাসী বাংলামোটরে দৈনিক জনবাণী পত্রিকা অফিসে এসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা বিকেল সাড়ে ৪টার দিকে অফিসে যাওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা বাংলামোটর প্লানার্স টাওয়ারের সামনে জনবাণী পত্রিকার সম্পাদক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহসহ আমার কাছে চাঁদা দাবি করে এবং দেশীয় অস্ত্র দিয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনাটি দ্রুত তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পৃথক এক বিবৃতিতে র‌্যাক সভাপতি জেমসন মাহবুব এবং সাধারণ সম্পাদক শাফি উদ্দিন আহমদসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ বশির হোসেনের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন-র‌্যাক সদস্য, দৈনিক জনবাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি বশির হোসেন খানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে র‌্যাক।

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: