অভ্যুত্থান পরবর্তী সাংস্কৃতিক আন্দোলন কেন জরুরি- শীর্ষক সেমিনার কাল

সময়ের আলো অনলাইন

বিবিধ

গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সাংস্কৃতিক আন্দোলন কেন জরুরি- শীর্ষক সেমিনার আগামীকাল। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এই

2024-12-26T22:50:21+00:00
2024-12-26T22:50:21+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
বিবিধ
অভ্যুত্থান পরবর্তী সাংস্কৃতিক আন্দোলন কেন জরুরি- শীর্ষক সেমিনার কাল
সময়ের আলো অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১০:৫০ পিএম 
অভ্যুত্থান পরবর্তী সাংস্কৃতিক আন্দোলন কেন জরুরি- শীর্ষক সেমিনার কাল
গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সাংস্কৃতিক আন্দোলন কেন জরুরি- শীর্ষক সেমিনার আগামীকাল। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এই সেমিনারের আয়োজন করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পলায়নের পর হাসিনা সৃষ্ট ফ্যাসিবাদের সাংস্কৃতিক শেকড় উপরে ফেলে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশি সংস্কৃতির নব-অভ্যুদ্বয়ের আকাঙ্ক্ষায় এবং বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাসের প্রতিবাদে দেশব্যাপী সাংস্কৃতিক আন্দোলনের ব্যাপারে বুদ্ধিবৃত্তিক প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত হবে এই সেমিনার।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন- কবি ও উত্তর উপনিবেশী তাত্ত্বিক ফয়েজ আলম, কবি ও ছাত্রনেতা রিদওয়ান নোমানী। সেমিনারে প্রবন্ধ পাঠ করবেন কবি ও গবেষক রাজা আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত থাকবেন গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক জসীমউদ্দিন আপন, কবি ও প্রাবন্ধিক আহম্মেদ স্বপন মাহমুদ, কবি ও কথাসাহিত্যিক আসমা সুলতানা শাপলা। এবং সেমিনারটি পরিচালনা করবেন কবি পলিয়ার ওয়াহিদ।

সাংস্কৃতিক আন্দোলনের আহ্বায়ক পলিয়ার ওয়াহিদ জানান, আমরা আশা করি, বাংলাদেশকে ফ্যাসিবাদের সাংস্কৃতিক উচ্ছিষ্ট হতে দেশকে মুক্ত করে এই দেশের আপামর জনতার আকাঙ্ক্ষা-বিশ্বাস-অঙ্গীকারের সমন্বয়ে জাতীয় সংস্কৃতি পুনর্গঠনের মাধ্যমে সাংস্কৃতিক মুক্তির দিশা আমরা খুঁজে পাব আমাদের বুদ্ধিবৃত্তিক সংলাপে। আলাপ নতুন জ্ঞানের অভিনব দিগন্ত উন্মোচন করবে যার আলোড়নে স্পন্দিত হবে বাংলাদেশের সর্বস্তরের তরুণ-তরুণী, যুবক-যুবতী, প্রৌঢ় প্রৌঢ়া, বৃদ্ধ-বৃদ্ধার চিন্তার জগৎ।

উক্ত সেমিনারে আপনার সানুগ্রহ উপস্থিতি আয়োজনকে অধিকতর সাফল্যমণ্ডিত করবে।

সময়ের আলো/আরআই
Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: