
ধানমণ্ডি মধুবাজারের বাসিন্দা মো. আব্দুর রাজ্জাক রোববার ধামরাইয়ে ফজরের ঠিক পূর্ব মুহূর্তে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ধানমণ্ডিস্থ শাদ ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী ও ফ্রেন্ডস ফোরাম-ধানমণ্ডির সভাপতি মো. শাহাবুদ্দিনের বাবা।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর৷ তিনি স্ত্রী, তিন ছেলে এক মেয়ে, নাতী-নাতনীসহ বহু আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন৷
পারিবারিক সূত্রে জানানো হয়েছে, আজ রোববার বাদ মাগরিব জানাজা শেষে তাকে বরিশালের বাকেরগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে ফ্রেন্ডস ফোরাম-ধানমণ্ডির সদস্যারা শোকাহত৷ এক শোক বার্তায় তারা মরহুমের আত্নার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন৷