
বিবাহ বিচ্ছেদ ঘটিয়েও সেই নারীকে হয়রানির অভিযোগ উঠেছে বনানীর এক ব্যবসায়ীর বিরুদ্ধে। বিষয়টিতে আতঙ্কিত ঐ নারী তার পরিবারের নিরাপত্তা চেয়ে ডিএমপির বনানী থানায় সাধারণ ডায়েরি করেছেন।
জানা গেছে, বনানীর ব্যবসায়ী এবং এডাব্লিউআর নামে একটি ডেভেলপার প্রতিষ্ঠানের কর্মকর্তা জহুরুল ইসলাম জহির প্রথম স্ত্রীর থাকার তথ্য গোপন করে টেলিভিশন চ্যানেলের সংবাদ পাঠিকা (নিউজ প্রেজেন্টার) ও উপস্থাপিকা এক নারীকে বিয়ে করেন প্রায় দু’বছর আগে।
বিয়ের পর প্রথম বছরটি তাদের ভালো কাটলেও চলতি বছরটিতে শুরু হয় নানা টানাপোড়েন। আর শেষমেষ গত ১৪ নভেম্বর তাদের দাম্পত্য জীবনের অবসান ঘটান জহির। দু’দিন পরে তা প্রত্যাহার করে আবার ১৭ নভেম্বর তালাক পত্রে স্বাক্ষর করেন তিনি।
নানাভাবে হয়রানির অভিযোগ দিয়ে গত ২২ ডিসেম্বর বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেন ওই নারী (জিডি-১৩৭৪)।