দেওয়ানবাগ দরবার শরিফের প্রতিষ্ঠাতা ও পীর সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী মারা গেছেন। সোমবার সকাল পৌনে ৭টার দিকে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর।
সোমবার ভোরে তিনি নিজ বাসায় স্ট্রোক করেন। পরে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার ইন্সপেক্টর (তদন্ত) মনির হোসেন মোল্লা।
মনির হোসেন মোল্লা জানান, মৃতদেহ আরামবাগে নেওয়া হয়েছে। তার মৃত্যুর বিষয়টি দেওয়ানবাগ শরিফের ফেসবুক পেজেও নিশ্চিত করা হয়েছে।
দেওয়ানবাগ দরবার শরিফের ওয়েবসাইটে দেয়া তথ্যানুযায়ী, দেওয়ানবাগী পীরের নাম মাহবুব-এ খোদা। তবে তিনি 'দেওয়ানবাগী' নামে পরিচিত। ১৯৪৯ সালের ১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ আবদুর রশিদ সরদার।