আইনজীবীকে আসামির লক-আপে আটকে রাখার অভিযোগে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে বিক্ষোভ স্থগিত করা হয়েছে এবং ওই ম্যাজিস্ট্রেটকে ২ দিনের ছুটিতে পাঠানো হয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ইকবাল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সাময়িকভাবে ওই আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া, বিচারককে প্রত্যাহারের বিষয়টি ১২ বেঞ্চের সমন্বয়ে আইন মন্ত্রণালয়ে লিখিত আবেদন পাঠানো হবে।
ঘণ্টাব্যাপী আলোচনা শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) জুলফিকার হায়াত ও ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ইকবাল হোসেনসহ অন্যান্যদের সমন্বয়ে বিক্ষোভ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, আইনজীবী রুবেল আহমেদকে কাঠগড়ায় হেনস্থা করার প্রতিবাদে আজ সকালে ওই এজলাসে তালা লাগিয়ে দেন বিক্ষুব্ধ আইনজীবীরা। তারা ওই ম্যাজিস্ট্রেটের অপসারণের দাবি জানান তারা।