সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা

সময়ের আলো অনলাইন

আইন-আদালত

দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরশনের সাবেক মেয়র সাঈদ খোকনসহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রাজধানীর ফুলবাড়িয়া সুপারমার্কেট-২

2020-12-29T12:59:06+00:00
2020-12-29T12:59:06+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
আইন-আদালত
সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা
সময়ের আলো অনলাইন
প্রকাশ: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০, ১২:৫৯ পিএম   (ভিজিট : ৪৮৪)
দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরশনের সাবেক মেয়র সাঈদ খোকনসহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রাজধানীর ফুলবাড়িয়া সুপারমার্কেট-২ এ দোকানের বৈধতা দেয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়। 

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন দুলু বাদী হয়ে এই মামলা করেন।

জানা গেছে, ডিএসসিসি মালিকানাধীন ওই মার্কেটটির তিনটি ব্লকে নকশাবহির্ভূত ৯১১টি দোকান ছিল। এসব দোকান উচ্ছেদে ৮ ডিসেম্বর অভিযান শুরু করেন ডিএসসিসির কর্মকর্তারা। ওই দিন কয়েক দফায় দোকান মালিক ও কর্মচারীদের সঙ্গে সংঘর্ষের পর শুরু হয় উচ্ছেদ অভিযান। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ৩০০ দোকান উচ্ছেদ করা হয়। 

ক্ষতিগ্রস্ত দোকানিরা সেদিন অভিযোগ করেন, সাবেক মেয়র সাঈদ খোকনের সময় নকশাবহির্ভূত এসব দোকান বৈধ করতে কয়েক কোটি টাকা দিয়েছেন তারা। দোকানগুলো থেকে ডিএসসিসি এতদিন ভাড়াও নিয়েছে।


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: