টিকটক নিষিদ্ধের নির্দেশনা চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

যুবসমাজ ও তরুণদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য বিগো লাইভ, টিকটক ও লাইকি মোবাইল অ্যাপস নিষিদ্ধের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।বুধবার

2020-12-30T16:52:05+00:00
2020-12-30T16:52:05+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
আইন-আদালত
টিকটক নিষিদ্ধের নির্দেশনা চেয়ে রিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ৪:৫২ পিএম   (ভিজিট : ৪৪৪)
যুবসমাজ ও তরুণদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য বিগো লাইভ, টিকটক ও লাইকি মোবাইল অ্যাপস নিষিদ্ধের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। 

বুধবার (৩০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি করেন। এতে ওইসব অ্যাপস বন্ধে ও নিষিদ্ধে সংশ্লিষ্টদের ব্যর্থতা প্রশ্নে এবং এসব অ্যাপস বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না মর্মেও রুল চাওয়া হয়েছে।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে সচিব, তথ্য মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসির চেয়ারম্যান ও আইজিপিকে বিবাদী করা হয়েছে।

রিটের বিষয়ে আইনজীবী রবিন বলেন, এসব অ্যাপ তরুণ প্রজন্মকে বিপথগামী করছে। নষ্ট হচ্ছে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। কিশোর গ্যাংয়ে জড়িয়ে অপরাধমূলক কার্যক্রমে অংশ নিচ্ছেন তারা, হয়ে উঠছেন সহিংস। তরুণ সমাজ এসব অ্যাপের মাধ্যমে সস্তা জনপ্রিয়তা অর্জন করতে চান এবং নিজেকে জনপ্রিয় ভাবতে শুরু করেন।

রিটে বলা হয়েছে, বিগো-লাইভ অ্যাপের মাধ্যমে তরুণ ও যুবকদের টার্গেট করে লাইভে এসে অশ্লীল অঙ্গভঙ্গি ও কুরুচিপূর্ণ প্রস্তাব দিয়ে এবং যৌনতার ফাঁদে ফেলে কৌশলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কাড়ি কাড়ি টাকা হাতিয়ে নেয়া হয়।

এতে আরো বলা হয়, প্রতারক চক্রের ফাঁদে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক তরুণ-তরুণী। এ অ্যাপটি মূলত একটি লাইভ স্ট্রিমিং প্লাটফর্ম, যেখানে একজন ব্যবহারকারী তার অনুসারীদের সঙ্গে লাইভমুহূর্ত শেয়ার করেন। এই অ্যাপের ক্ষতিকর দিক বিবেচনা করে আমাদের প্রতিবেশী দেশ ভারত তা নিষিদ্ধ করেছে।



Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: