আগমী ৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিএনপি : ফখরুল

সময়ের আলো অনলাইন

রাজনীতি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের ভোটাধিকারকে হত্যা

2020-12-26T17:27:24+00:00
2020-12-26T17:27:24+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
আগমী ৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিএনপি : ফখরুল
সময়ের আলো অনলাইন
প্রকাশ: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০, ৫:২৭ পিএম   (ভিজিট : ৩৮৮)
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের ভোটাধিকারকে হত্যা করে। তাই বিএনপি এই দিনকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করবে।

আজ (২৬ ডিসেম্বর) দুপু‌র ১২টায় কালিবাড়ী তাঁ‌তীপাড়াস্থ তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, দিন‌টি‌কে বিএন‌পি জনগণের ভোটাধিকারের হত্যা দিবস হিসেবে পালন করবে। শুধু গোটা বাংলা‌দে‌শের মানুষ নয় বিশ্বব‌্যাপী মানুষ জা‌নে যে নির্বাচন ৩০‌ ডি‌সেম্বর হওয়ার কথা ছিল সেটা ২৯‌ ডি‌সেম্বর রা‌তে হ‌য়ে গে‌ছে।  আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভোট ডাকাতি করে নি‌য়ে গে‌ছে। জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। তা‌দের প‌রিকল্পনা একদলীয় শাসন ব্যবস্থাকে তারা প্রতিষ্ঠা করা, সে ল‌ক্ষে তারা ‌এগোচ্ছে। নির্বাচন নি‌য়ে আজকাল দে‌শের মানু‌ষের ম‌ধ্যে কোনো ধর‌নের আগ্রহ নেই। নির্বাচন ক‌মিশন সম্প‌র্কে দে‌শের মানু‌ষ প্রকা‌শ্যে বলে বেড়াচ্ছে এ কমিশন ভোট চু‌রি কর‌ছে। তারপরও লজ্জাহীন, শরমহীন কমিশনার প‌দত্যাগ করছে না।

তিনি আরো বলেন, জনগণ প্রধান নির্বাচন ক‌মিশন ও তার ক‌মিশনা‌দের বলছে চোর, তারা বক্তৃতার নামে টাকা চুরি করছে।  দে‌শের মানুষ আস্থা হা‌রি‌য়ে ফেল‌ছে এবং দে‌শের মানুষ আজ তা‌দের পদত‌্যাগ দা‌বি কর‌ছে, এর চে‌য়ে কলঙ্কময় অধ্যায় আর কিছুই নেই।


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: