সরকার গণমাধ্যমের বিকাশে বহুবিধ পদক্ষেপ নিয়েছে : তথ্যমন্ত্রী

সময়ের আলো অনলাইন

রাজনীতি

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার গণমাধ্যমের বিকাশে বহুবিধ পদক্ষেপ নিয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে সরকার। আমরা মনে করি, গণমাধ্যম

2020-12-31T14:29:53+00:00
2020-12-31T14:29:53+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
সরকার গণমাধ্যমের বিকাশে বহুবিধ পদক্ষেপ নিয়েছে : তথ্যমন্ত্রী
সময়ের আলো অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ২:২৯ পিএম   (ভিজিট : ৩৬৫)
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার গণমাধ্যমের বিকাশে বহুবিধ পদক্ষেপ নিয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে সরকার। আমরা মনে করি, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারলে দেশ শক্তিশালী হবে। 

আজ (৩১ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, আমরা সমালোচনাকে সমাদৃত করি। সমালোচনাবিহীন দেশে গণতন্ত্র শক্তিশালী হয় না। তাই আমরা সমালোচনাকে আন্তরিকভাবে গ্রহণ করি। সংবাদমাধ্যম ক্ষমতাবানকে ক্ষমতাহীন করতে পারে। আবার ক্ষমতাহীনকেও ক্ষমতাবান করতে পারে। তাই আমরা মতপ্রকাশের স্বাধীনতাকে লালন করি।

তথ্যমন্ত্রী আরও বলেন, প্রযুক্তির কারণে আমরা অনেক কিছু চালু রাখতে পেরেছি। এটা ডিজিটালাইজেশনের সুফল। করোনার যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে ডিজিটাল বাংলাদেশ হওয়ায় আমরা মোকাবিলা করতে পেরেছি। আমাদের অর্থনীতির চাকা সচল রয়েছে। সমগ্র বিশ্বে অগ্রগতির দিক দিয়ে আমাদের অবস্থান ২০তম।

তিনি বলেন, করোনায় আমাদের দলের লোকজন দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। এ কারণে আমাদের নেতাকর্মীরা করোনায় আক্রান্ত হয়েছে। নিজের স্বাস্থ্যের কথা চিন্তা না করে দেশের মানুষের পাশে দাঁড়ানোর কারণে আওয়ামী লীগের ছয় শতাধিক নেতাকর্মী করোনায় মারা গেছেন।  বিএনপি করোনায় জনগণের পাশে ছিল না। তারা দলীয় স্বার্থের বাইরে যেতে পারে না।


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: