গোটা বিশ্বে আবার তাণ্ডব চালাচ্ছে করোনা। সম্প্রতি যুক্তরাজ্য থেকে ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনা শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। ইতোমধ্যে ফ্রান্স, স্পেন ও সুইডেনসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে শনাক্ত হয়েছে নতুন করোনা।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ১৬ লাখ ৬৯ হাজার ৫২১ জন। এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৭ লাখ ৮১ হাজার ৪৪২ জনের। সুস্থ হয়েছেন ৫ কোটি ৭৭ লাখ ৯৫ হাজার ৭৮৬ জন।
শুধু যুক্তরাষ্ট্রেই এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৯৭ লাখ ৮১ হাজার ৬২৪ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৩ হাজার ১৮২ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে আক্রান্ত ১ কোটি ২ লাখ ২৪ হাজার ৭৯৭ জন এবং মারা গেছেন এক লাখ ৪৮ হাজার ১৯০ জন।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৭৫ লাখ ৬ হাজার ৮৯০ জন মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৯১ হাজার ৬৪১ জনের।