গোটা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৩০ লাখ ৬০ হাজার ২৭৬ জন। এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮ লাখ ১২ হাজার ৪৬ জনের। সুস্থ হয়েছেন ৫ কোটি ৮৮ লাখ ৬১ হাজার ৮০০ জন।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী এ কথা জানা যায়।
শুধু যুক্তরাষ্ট্রেই আক্রান্ত হয়েছে ২ কোটি ২ লাখ ১৬ হাজার ৯৯১ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৫০ হাজার ৭৭৮ জনের।
ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ২ লাখ ৬৭ হাজার ২৮৩ জন এবং মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ জন।
ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৭৬ লাখ ১৯ হাজার ৯৭০ জন মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৯৪০ জনের।
রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ৩১ লাখ ৩১ হাজার ৫৫০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৬ হাজার ৪২৬ জনের।
ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২৬ লাখ ৪৯৮ জন। এর মধ্যে মারা গেছে ৬৪ হাজার ৩৮১ জন।