করোনায় দেশে একদিনে আরও ২২ জনের মৃত্যু

সময়ের আলো অনলাইন

করোনাভাইরাস

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার

2020-12-30T16:13:02+00:00
2020-12-30T16:13:02+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
করোনাভাইরাস
করোনায় দেশে একদিনে আরও ২২ জনের মৃত্যু
সময়ের আলো অনলাইন
প্রকাশ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ৪:১৩ পিএম 
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫৩১ জনে।

বুধবার (৩০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া ২২ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও ৬ জন নারী। সাবই হাসপাতালে মারা গেছেন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১১ জন, চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ১ জন, বরিশালে ১ জন, সিলেটে ১ জন ও ময়মনসিংহে ২ জন রয়েছেন।

বয়স হিসেবে মৃতদের মধ্যে, ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৬০ বছরের ওপরে ১১ জন রয়েছেন।


Loading...
Loading...
করোনাভাইরাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: