গোটা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ২৩ লাখ ২১ হাজার ৩৫৮ জন। এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৭ লাখ ৯৬ হাজার ২৬৯ জনের। সুস্থ হয়েছেন ৫ কোটি ৮৩ লাখ ৩১ হাজার ২৯৮ জন।
বুধবার (৩০ ডিসেম্বর) সকাল পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী এ কথা জানা যায়।
করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইটটি আরো জানায়, শুধু যুক্তরাষ্ট্রেই এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ৭০৪ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৫৭৯ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি দুই লাখ ৪৫ হাজার ৩২৬ জন। করোনায় ভারতে মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৪৭৫ জন।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৭৫ লাখ ৬৪ হাজার ১১৭ জন মানুষ সংক্রমিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে এক লাখ ৯২ হাজার ৭১৬ জনের।