করোনার মৃত্যু মিছিলে আরও ২২ প্রাণ

নিজস্ব প্রতিবেদক

শেষ পাতা

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে দেশে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৫৩১ জনে

2020-12-31T21:58:00+00:00
2020-12-30T23:30:43+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
শেষ পাতা
করোনার মৃত্যু মিছিলে আরও ২২ প্রাণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ৯:৫৮ পিএম  আপডেট: ৩০.১২.২০২০ ১১:৩০ পিএম
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে দেশে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৫৩১ জনে দাঁড়িয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৩৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ১২ হাজার ৪৯৬ জন হয়েছে। বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৫০৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৫৬ হাজার ৭০ জন হয়েছে। বুধবার বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর দেশে কোভিড-১৯ পরিস্থিতির এই সবশেষ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৪টি আরটি-পিসিআর ল্যাব, ২৬টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৪০টি র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাবে, অর্থাৎ মোট ১৮০টি ল্যাবে ১৫ হাজার ২২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩২ লাখ ১৪ হাজার ৩৪৪টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ১১ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৫ দশমিক ৯৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৯৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ লাখ ৪৮ হাজার ৮২টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৬ লাখ ৬৬ হাজার ২৬২টি। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যারা মারা গেছে, তাদের মধ্যে ১৬ জন পুরুষ আর নারী ৬ জন। তাদের প্রত্যেকেই হাসপাতালে মারা গেছে। তাদের মধ্যে ১১ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ৬ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৪ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ১১ জন ঢাকা বিভাগের, ৫ জন চট্টগ্রাম বিভাগের, ১ জন করে মোট ৪ জন রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের এবং ২ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিল। দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৭ হাজার ৫৩১ জনের মধ্যে ৫ হাজার ৭৩৩ জনই পুরুষ এবং ১ হাজার ৭৯৮ জন নারী।
এদের মধ্যে ৪ হাজার ১০৮ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। এ ছাড়াও ১ হাজার ৯১১ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৮৮৫ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৩৭৬ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ১৫৯ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ৫৭ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে এবং ৩৫ জনের বয়স ছিল ১০ বছরের কম। এর মধ্যে ৪ হাজার ১২৯ জন ঢাকা বিভাগের, ১ হাজার ৪০৭ জন চট্টগ্রাম বিভাগের, ৪৩৩ জন রাজশাহী বিভাগের, ৫৩০ জন খুলনা বিভাগের, ২৩৭ জন বরিশাল বিভাগের, ২৯১ জন সিলেট বিভাগের, ৩৩৮ জন রংপুর বিভাগের এবং ১৬৬ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। তা ৫ লাখ পেরিয়ে যায় ২০ ডিসেম্বর। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যু হয়। ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু। জনস হপকিন্স বিশ^বিদ্যালয়ের তালিকায় বিশে^ শনাক্তের দিক থেকে ২৭তম স্থানে আছে বাংলাদেশ। আর মৃতের সংখ্যায় রয়েছে ৩৪তম অবস্থানে। বিশে^ শনাক্ত রোগীর সংখ্যা ইতোমধ্যে ৮ কোটি ২২ লাখ পেরিয়েছে। মৃতের সংখ্যা ১৮ লাখ ছুঁই ছুঁই।




Loading...
Loading...
শেষ পাতা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: