অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ১ আহত ৩

কুমিল্লা ব্যুরো

শেষ পাতা

ঝুঁকি নিয়ে বেপরোয়া গতিতে রেলক্রসিং পার হতে গিয়ে ঢাকামুখী মালবাহী ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ছিটকে পড়ে একজন নিহত ও তিনজন

2020-12-31T21:58:00+00:00
2020-12-31T21:58:00+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শেষ পাতা
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ১ আহত ৩
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ৯:৫৮ পিএম 
ঝুঁকি নিয়ে বেপরোয়া গতিতে রেলক্রসিং পার হতে গিয়ে ঢাকামুখী মালবাহী ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ছিটকে পড়ে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। বুধবার ভোর ৬টা ৫০ মিনিটে কুমিল্লা রেলস্টেশন সংলগ্ন শাসনগাছা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলস্টেশনের মাস্টার সফিকুর রহমান।
নিহত যাত্রীর নাম ফরিদ মুন্সি। তার বয়স সত্তরোর্ধ্ব। আহত তিনজন হলোÑ ফরিদের স্ত্রী পেয়ারা বেগম, মেয়ে আঁখি আক্তার ও ভাগিনা অটোরিকশাচালক রাকিবুল। স্থানীয় সূত্রে জানা গেছে, ডাক্তার দেখাতে আজ ভোরে দেবীদ্বার থেকে কুমিল্লায় আসেন ফরিদ মুন্সি। পরে কুমিল্লার শাসনগাছা রেলওয়ে লেভেল ক্রসিংয়ে সিগন্যাল অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। এ ঘটনায় অটোরিকশাচালকসহ চারজন আহত হয়। পরে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফরিদের মৃত্যু হয়। তার স্ত্রী পেয়ারা, মেয়ে আঁখি ও অটোরিকশাচালক রাকিবুল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঝুঁকি নিয়ে বেপরোয়া গতিতে রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি প্রায় একশ মিটার দূরে ছিটকে পড়ে।
ট্রেনটি প্লাটফর্মেই রয়েছে বলে জানিয়ে স্টেশন মাস্টার সফিকুর রহমান বলেন, ‘দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রেনটির এয়ার পাইপ মেরামত করা হচ্ছে।’




Advertisement
Loading...
Loading...
শেষ পাতা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: