সিঙ্গাপুরে ভ্যাকসিন কার্যক্রম শুরু

সময়ের আলো ডেস্ক

শেষ পাতা

যুক্তরাষ্ট্রের ৪৫ বছর বয়সি একজন নার্স ফাইজারের টিকা গ্রহণ করার এক সপ্তাহেরও বেশি সময় পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে একজন

2020-12-31T21:58:00+00:00
2020-12-30T23:33:52+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
শেষ পাতা
ফাইজারের টিকা নিয়েও করোনায় আক্রান্ত নার্স
সিঙ্গাপুরে ভ্যাকসিন কার্যক্রম শুরু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ৯:৫৮ পিএম  আপডেট: ৩০.১২.২০২০ ১১:৩৩ পিএম
যুক্তরাষ্ট্রের ৪৫ বছর বয়সি একজন নার্স ফাইজারের টিকা গ্রহণ করার এক সপ্তাহেরও বেশি সময় পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ বলেছেন, এটা তেমন অনাকাক্সিক্ষত কিছু নয়। টিকা নেওয়ার পর প্রতিরোধ তৈরি হতে খানিকটা সময় লাগে। এবিসি নিউজ।
ক্যালিফোর্নিয়ার ওই নার্সের নাম ম্যাথিউ ডব্লিউ। তিনি স্থানীয় দুটি হাসপাতালে কর্মরত। গত ১৮ ডিসেম্বর তিনি ফাইজারের টিকা গ্রহণ করেন। ম্যাথিউ বলেন, সে সময় এক দিন তার বাহুতে যন্ত্রণা ছিল, তবে আর কোনো পাশর্^প্রতিক্রিয়া ছিল না। ঘটনার ৬ দিন পর ২৫ ডিসেম্বর এসে ম্যাথিউ হাসপাতালের কোভিড ইউনিটে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। তার ঠান্ডা লাগতে থাকে এবং পরবর্তী সময়ে পেশীর ব্যথা ও ক্লান্তি শুরু হয়। এবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার এক দিনের মাথায় ম্যাথিউ একটি পরীক্ষা কেন্দ্রে গিয়ে করোনাভাইরাস পরীক্ষা করান এবং পজিটিভ শনাক্ত হন।
সান দিয়াগোর ফ্যামিলি হেলথ সেন্টারের একজন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ক্রিস্টিয়ান র‍্যামার্স অবশ্য একে তেমন অনাকাক্সিক্ষত মনে করছেন না। তিনি এবিসি নিউজকে বলেছেন, ‘আমরা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালগুলো থেকে জানি, শরীরে সুরক্ষার প্রক্রিয়া শুরু হতে ভ্যাকসিন প্রয়োগের পর থেকে ১০ থেকে ১৪ দিন সময় লাগে। আমরা মনে করি, প্রথম ডোজ আপনাকে ৫০ শতাংশ সুরক্ষা দেয়। দ্বিতীয় ডোজ নেওয়ার পর আপনার ৯৫ শতাংশ সুরক্ষা নিশ্চিত হয়।’ সিঙ্গাপুরে ভ্যাকসিন কার্যক্রম শুরু : এশিয়ার প্রথম দেশ হিসেবে বুধবার থেকে ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছে সিঙ্গাপুর। প্রথম ধাপে স্বাস্থ্যকর্মীদের ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৪৬ বছর বয়সি নার্স সারাহ লিম এবং ৪৩ বছর বয়সি সংক্রামক রোগের চিকিৎসক কালিসভার মারিমুথু ভ্যাকসিন গ্রহণ করেছেন। ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজেজের ৩০ জনের বেশি স্টাফ বুধবার প্রথম ধাপে করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন।
আগামী ২০ জানুয়ারি ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন তারা। ২০২১ সালের সেপ্টেম্বরের মধ্যে দেশটির প্রায় ৫৮ লাখ জনসংখ্যার সবাইকে ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে সিঙ্গাপুর। তবে শুরুতেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে স্বাস্থ্যকর্মী, বয়স্ক মানুষ ও করোনার ঝুঁকিতে থাকা লোকজনকে। তবে সেখানে কাউকে ভ্যাকসিন নিতে বাধ্য করা হবে না। ২১ ডিসেম্বর ফাইজারের ভ্যাকসিন হাতে পায় সিঙ্গাপুর। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অন্য দেশের ধারাবাহিকতায় ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিনের অনুমোদন দেয় সিঙ্গাপুর।
চিকিৎসক মারিমুথু বলেন, এর আগেও আমরা দেখেছি, মহামারি নির্মূল করতে পেরেছে ভ্যাকসিন। তাই আমি আশা করছি করোনা মহামারির ক্ষেত্রে এই ভ্যাকসিনও একই ধরনের কাজ করবে। ফাইজার ছাড়াও আরও বেশি কিছু ভ্যাকসিন সরবরাহে আগাম অর্থ দিয়ে চুক্তি করে রেখে সিঙ্গাপুর। এই তালিকায় রয়েছে মডার্না এবং সিনোভ্যাক।
সিঙ্গাপুরের নাগরিক এবং দীর্ঘদিন ধরে দেশটিতে বসবাস করা বাসিন্দাদের বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হবে। ভ্যাকসিন যে নিরাপদ তা দেখাতে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হিয়েন লং (৬৮) জানিয়েছেন, তিনি এবং তার সহকর্মীরা প্রথম ধাপে করোনার ভ্যাকসিন গ্রহণ করবেন। চিকিৎসা কাজে নিয়োজিত সব বাসিন্দাকে ভ্যাকসিন গ্রহণে উৎসাহী করবে সরকার।
সামাজিক মাধ্যমে এক পোস্টে লি বলেন, ‘করোনা মহামারির বিরুদ্ধে বুধবার ভ্যাকসিন কার্যক্রম একটি নতুন অধ্যায়। কোভিড বিশে^ বসবাসের জন্য ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ। তবে এই করোনা ঝড় শেষ হতে কিছুটা সময় লেগে যাবে।’




Loading...
Loading...
শেষ পাতা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: