জাতীয় সংসদের একাদশ অধিবেশন ১৮ জানুয়ারি

সংসদ প্রতিবেদক

শেষ পাতা

জাতীয় সংসদের একাদশ অধিবেশন বসবে আগামী ১৮ জানুয়ারি। ইতোমধ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধান প্রদত্ত ক্ষমতাবলে সংসদ অধিবেশন আহ্বান করেছেন

2020-12-31T21:58:00+00:00
2020-12-30T23:33:36+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
শেষ পাতা
জাতীয় সংসদের একাদশ অধিবেশন ১৮ জানুয়ারি
সংসদ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ৯:৫৮ পিএম  আপডেট: ৩০.১২.২০২০ ১১:৩৩ পিএম
জাতীয় সংসদের একাদশ অধিবেশন বসবে আগামী ১৮ জানুয়ারি। ইতোমধ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধান প্রদত্ত ক্ষমতাবলে সংসদ অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ওইদিন বিকাল সাড়ে ৪টায় শুরু হবে।
জাতীয় সংসদের অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। ১৯ নভেম্বর সংসদের ১০ অধিবেশন শেষ হয়। আগামী ৮ নভেম্বর থেকে শুরু হওয়া অধিবেশন ছিল সংসদের বিশেষ অধিবেশন। মুজিব বর্ষ উপলক্ষে ওই অধিবেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর বিশেষ আলোচনা ও সাধারণ প্রস্তাব গ্রহণ করা হয়। আগামী অধিবেশন হবে নতুন বছরের প্রথম অধিবেশন। রেওয়াজ অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। ইতোমধ্যে মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে স্বাস্থ্যবিধি মেনে বিশেষ অধিবেশনসহ চারটি অধিবেশন পরিচালনা করা হয়। প্রতি কার্যদিবসে ৭০-৮০ জন সংসদ সদস্যের উপস্থিতি নিশ্চিত করা হয়। করোনা ঝুঁকি এড়াতে মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে আসনবিন্যাস করা হয়। সংসদ অধিবেশন চলাকালে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের করোনাভাইরাস পরীক্ষা করিয়ে নেওয়া হয়। এমনকি অধিবেশনে যোগদানের ক্ষেত্রে সংসদ সদস্যদের করোনা নেগেটিভ নিশ্চিত করা হয়। এবারও তেমনি হবে বলে জানা গেছে।

Loading...
Loading...
শেষ পাতা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: