ফোল্ডিং ফোন আনছে অপো

প্রযুক্তির আলো ডেস্ক

বিজ্ঞান ও প্রযুক্তি

একটা সময় ফোল্ডিং ফোনকেই মনে করা হতো স্টাইলিশ ফোন। পরে নতুন লুক ও প্রযুক্তির ফোন আসায় সে ধারণা পাল্টে যায়।

2021-12-19T17:45:24+00:00
2021-12-19T18:56:17+00:00
 
  শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি
ফোল্ডিং ফোন আনছে অপো
প্রযুক্তির আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ ডিসেম্বর, ২০২১, ৫:৪৫ পিএম  আপডেট: ১৯.১২.২০২১ ৬:৫৬ পিএম
একটা সময় ফোল্ডিং ফোনকেই মনে করা হতো স্টাইলিশ ফোন। পরে নতুন লুক ও প্রযুক্তির ফোন আসায় সে ধারণা পাল্টে যায়। তবে আবার জনপ্রিয় হতে শুরু করেছে ফোল্ডিং ফোন। সেই বাজার অনেকটাই স্যামসাংয়ের দখলে। এবার ফোল্ডিং ফোন বাজারে আনছে চীনা প্রতিষ্ঠান অপো।

ডিভাইসটির নাম ‘অপো ফাইন্ড এন ফোল্ডেবল ফোন’। টেক বøগারদের মতে, স্যামসাংয়ের ভাঁজ করা ফোনকে টক্কর দেবে এই ফোন। অপো জানিয়েছে, ভাঁজ খুললেই ৮ ইঞ্চি ট্যাবলেটের সাইজ নেবে এই ফোন। অপোর এই ফোল্ডেবল স্মার্টফোনে অ্যামোলেড ডিসপ্লে থাকবে। ফোনের রেজুলেশন থাকবে টু কে। 

পাঞ্চ হোল ক্যামেরা থাকবে ফোনে। পাশাপাশি এই ফোনে থাকতে পারে ‘এজ ডিসপ্লে’। ফোনটিতে ডুয়েল সিম ব্যবহার করা যাবে। অপো ফাইন্ড এন ফোনটির চিপসেট দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ ফাইভজি অক্টাকোর প্রসেসর। 

ফোনে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার মূল ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড, ১৩ মেগাপিক্সেলের টেলিফটো এবং অন্যটি ১৬ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। 

এ ছাড়া সঙ্গে দেওয়া হয়েছে একটি এলইডি ফ্ল্যাশ। ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেলের। ক্যামেরাগুলোতে থাকবে এইচডিআর, প্যানোরামা, ইআইএস, ওআইএস, স্লো মোশন, ফোর কে রেকর্ডিংয়ের সুবিধা। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পিক্সেল ৩০ ফ্রেম পারসেকেন্ড ভিডিও রেকর্ডিং করা যাবে।

অপোর দাবি, তাদের আপকামিং ফোল্ডিং ফোনে ফেক্সিয়ন হিঞ্জ দেওয়া হয়েছে। যা দুই দিক থেকে বন্ধ হলেও ডিসপ্লের ওপর কোনো দাগ দেখাবে না। যা অন্যান্য ফোল্ডেবল ফোন থেকে আলাদা করবে অপো ফাইন্ড এন মডেলটিকে।

এর দাম হবে ৭ হাজার ৬৯৯ চাইনিজ ইয়েন, বাংলাদেশি মুদ্রায় যা লাখ টাকারও বেশি। ফোনটি বাজারে আসবে ২৩ ডিসেম্বর। তবে ইতোমধ্যে চীনে ফোনের প্রি বুকিং শুরু হয়েছে।

/আরএ



  বিষয়:   অপো  ফোল্ডিং ফোন 


Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: