সাড়ে ২২ কোটি পাসওয়ার্ড হ্যাক!

প্রযুক্তির আলো ডেস্ক

বিজ্ঞান ও প্রযুক্তি

সাড়ে ২২ কোটি পাসওয়ার্ড হ্যাক হয়েছে বিশ্বজুড়ে। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। ক্লাউড স্টোরেজ থেকে পাসওয়ার্ডগুলো

2021-12-26T14:33:17+00:00
2021-12-26T14:33:17+00:00
 
  শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি
সাড়ে ২২ কোটি পাসওয়ার্ড হ্যাক!
প্রযুক্তির আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ ডিসেম্বর, ২০২১, ২:৩৩ পিএম 
সাড়ে ২২ কোটি পাসওয়ার্ড হ্যাক হয়েছে বিশ্বজুড়ে। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। ক্লাউড স্টোরেজ থেকে পাসওয়ার্ডগুলো হাতিয়ে হ্যাকাররা হাতিয়ে নিয়েছে বলে জানায় সংস্থাটি। তবে পাসওয়ার্ডগুলো হ্যাকারদের দখল থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তারা।

এনসিএ আরও জানায়, উদ্ধার হওয়া পাসওয়ার্ডগুলো ‘হ্যাভ আই বিন পনড’ ডেটাবেজে মজুদ করা হয়েছে। এনসিএ সূত্রের খবর, কয়েক দিন আগে এ বিপুলসংখ্যক পাসওয়ার্ড ক্লাউড স্টোরেজ থেকে হ্যাক করা হয়।

সাধারণ অনলাইনের নিজের ব্যবহৃত সব অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে নির্দিষ্ট বিরতিতে পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দেয় সবাই। ব্যাংক এবং বিভিন্ন আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠানগুলো পাসওয়ার্ড পরিবর্তনে অনেক সময় বাধ্য করে। কিন্তু এত কিছুর পরও যে আমরা নিরাপদ না, তার প্রমাণ এই ২২ কোটি পাসওয়ার্ড হ্যাক।

এই ২২ কোটি হ্যাক হওয়া পাসওয়ার্ডের মধ্যে একটি হতে পারে আপনার যেকোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড। আর এ কারণে আপনার পাসওয়ার্ড হ্যাক হয়ে থাকরে তা দ্রæত পরিবর্তন করাই শ্রেয়। আপনার পাসওয়ার্ড হ্যাক হয়েছে কি না তা জানতে যঃঃঢ়ং://যধাবরনববহঢ়হিবফ.পড়স- এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটের ম্যানুবার থেকে পাসওয়ার্ড অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর আপনার পাসওয়ার্ডটি এখানে প্রদান করতে আপনি ‘পনড’ কি না, তা চেক করা যাবে।

এনসিএ দাবি করেছে, এই ওয়েবসাইটটি নিরাপদ এবং হ্যাক হওয়া ব্যক্তিরা যেন তাদের পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা, তা যাচাই করতে পারে সে জন্য হ্যাক হওয়া সব পাসওয়ার্ড এই ওয়েবসাইটের ডাটাবেজে সংরক্ষণ করা হয়েছে।

/জেডও/



  বিষয়:   পাসওয়ার্ড হ্যাক 


Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: