অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন শ্রুতি

আনন্দ সময় ডেস্ক

বিনোদন

দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও জনপ্রিয় শ্রুতি হাসান। সোশ্যাল মিডিয়ায়ও সক্রিয় এই অভিনেত্রী। তাকে নিয়ে বহুবার প্রেমের গুঞ্জন প্রকাশ্যে এসেছে। বর্তমানে

2022-01-29T20:47:34+00:00
2022-01-29T20:47:34+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
বিনোদন
অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন শ্রুতি
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২, ৮:৪৭ পিএম   (ভিজিট : ৬৫৮)
দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও জনপ্রিয় শ্রুতি হাসান। সোশ্যাল মিডিয়ায়ও সক্রিয় এই অভিনেত্রী। তাকে নিয়ে বহুবার প্রেমের গুঞ্জন প্রকাশ্যে এসেছে। বর্তমানে বন্ধু শান্তনু হাজারিকার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রুতি। কিছুদিন আগে তিনি এই সম্পর্কের কথা স্বীকারও করেছেন। গুঞ্জন আছে, শান্তনুর আগে শোবিজের অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন শ্রুতি। 

২০১২ সালে ঐশ্বরিয়া রজনীকান্ত নির্মিত ‘থ্রি’ ছবিটিতে ধানুশের সঙ্গে শ্রুতি জুটি বেঁধে ছিলেন। এই ছবির পর থেকে শ্রুতি-ধানুশের প্রেমের গুঞ্জন চাউর হয়েছিল। শোনা যায়, শ্রুতির সঙ্গে ধানুশের এই সম্পর্কের জেরে তাদের দাম্পত্য জীবনে প্রভাব পড়েছিল। কিছুদিন আগে ঐশ্বরিয়ার সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন ধানুশ। 

দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় চিত্রনায়ক নাগা চৈতন্যের সঙ্গেও শ্রুতির প্রেমের সম্পর্ক ছিল। ২০১৩ সালে নাগার সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় শ্রুতির। জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে শ্রুতির প্রেমে হাবুডুবু খেয়েছিলেন না কি নাগা।

বলিউডের প্রেমিক অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে শ্রুতির নাম জড়িয়েছিল। বেশ কয়েক বছর আগে একটি বিজ্ঞাপনে তারা দুজন একসঙ্গে কাজ করেছিলেন। তারপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন জোরালো হয়েছিল। শোবিজের বাইরে ২০১৪ সালে শ্রুতির নাম ভারতের জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সুরেশ রায়নার সঙ্গে জড়ায়। সময় পেলেই নাকি শ্রুতি সুরেশ রায়নার সঙ্গে গোপনে দেখা করতেন। যুক্তরাজ্যের মাইকেল নামে এক যুবকের সঙ্গে নাকি দীর্ঘদিন শ্রুতি প্রেম করেছেন। সালমান কিরক ব্যান্ডের সঙ্গে গান রেকর্ডিং করতে গিয়ে পরিচয় হয়েছিল তাদের। আপাতত সব সম্পর্ককে ভুলে শান্তনু হাজারিকার সঙ্গেই বাকি জীবনটা কাটানোর পরিকল্পনা করছেন কমল হাসানের তনয়া শ্রুতি।

/জেডও/


  বিষয়:   শ্রুতি 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: