টফিতে ‘মৃধা বনাম মৃধা’

আনন্দ সময় প্রতিবেদক

বিনোদন

ডিজিটাল প্লাটফর্ম টফিতে ঈদে মুক্তি পাচ্ছে সিনেমা ‘মৃধা বনাম মৃধা’। সিনেমাটি ফ্রি দেখা যাবে অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে এবং অ্যান্ড্রয়েড

2022-04-25T02:36:25+00:00
2022-04-25T02:36:25+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
বিনোদন
টফিতে ‘মৃধা বনাম মৃধা’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ এপ্রিল, ২০২২, ২:৩৬ এএম   (ভিজিট : ৫২৫)
ডিজিটাল প্লাটফর্ম টফিতে ঈদে মুক্তি পাচ্ছে সিনেমা ‘মৃধা বনাম মৃধা’। সিনেমাটি ফ্রি দেখা যাবে অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে এবং অ্যান্ড্রয়েড টিভিতে। পারিবারিক কলহকে ঘিরে গড়ে উঠেছে কোর্টরুম ড্রামা ঘরানার ছবি ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার গল্প। 

সিনেমাটিতে বাবা-ছেলের চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে তারিক আনাম খান এবং সিয়াম আহমেদ। তাদের দুজনের চরিত্রের রসায়ন সিনেমাটির মূল বিষয়বস্তু। সানজিদা প্রীতি এবং নোভা ফিরোজ গুরুত্বপূর্ণ দুটি ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন রনি ভৌমিক।

টফির ডিরেক্টর আব্দুল মুকিত আহমেদ বলেন, ‘বাংলালিংক টফির মাধ্যমে দর্শকদের কাছে দ্রুতগতির ইন্টারনেটের মাধ্যমে ডিজিটাল বিনোদন পৌঁছে দিতে চায়। এই ঈদে আমাদের প্রথম অরিজিনাল ছবি ‘মৃধা বনাম মৃধা’ টফিতে মুক্তি দিতে পেরে আমরা আনন্দিত।’



Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: