সাইমন-মাহির লাইভ আসছে

আনন্দ সময় প্রতিবেদক

বিনোদন

ঢালিউডে কয়েকটি সিনেমা আলোচনার শীর্ষস্থান দখল করে নিয়েছে। সেই ধারাবাহিকতায় এবার নতুন সিনেমা নিয়ে হাজির চিত্রনায়ক সাইমন সাদিক এবং মাহিয়া

2022-08-28T06:22:54+00:00
2022-08-28T06:22:54+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
বিনোদন
সাইমন-মাহির লাইভ আসছে
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ আগস্ট, ২০২২, ৬:২২ এএম 
ঢালিউডে কয়েকটি সিনেমা আলোচনার শীর্ষস্থান দখল করে নিয়েছে। সেই ধারাবাহিকতায় এবার নতুন সিনেমা নিয়ে হাজির চিত্রনায়ক সাইমন সাদিক এবং মাহিয়া মাহি জুটি। শুধু এই দুজন নয়, এতে আরও দেখা যাবে আদর আজাদ এবং খায়রুল বাসারকে। আগামী ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমা ‘লাইভ’। 

প্রথম বারের মতো তিন নায়কের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি সময়ের আলোকে বলেন, ‘“লাইভ” সিনেমার গল্প একেবারে খুব সাধারণ একটা গল্প। যেখানে আমাকে মডার্ন লুকে দেখা যাবে। সাইমনের সঙ্গে যতগুলো সিনেমা হয়েছে সেগুলোতে গ্রামীণ গল্প ছিল। তবে এই সিনেমায় ভিন্নতা পাবে। একটা পুরোদস্তুর থ্রিলার সিনেমা এটি। আর আদর আজাদের সঙ্গে কাজ করে মনেই হয়নি সে নতুন কাজ করছে। খুবই ট্যালেন্ট। দর্শক পুরো একটা ঘোরের মধ্যে থাকবে।’ 

সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী চিত্রনায়ক সাইমন সাদিক। সময়ের আলোর সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘চরিত্র এবং গল্পের প্যাটার্ন আলাদা। এখানে আমাকে মিলন নামের একটি চরিত্রে দেখা যাবে। যে কি না একজন ব্যবসায়ী। এই ব্যবসায়ীর পারিবারিক গল্পকে ঘিরে শুরু হয় সাসপেন্স। দর্শক সুন্দর একটা গল্প দেখতে পাবেন।’

এদিকে টিজারে সাইমন-মাহির উপস্থিতি তার অনুরাগীদের বেশ নাড়া দিচ্ছে। অভিনয়ের চুম্বক অংশ দেখে প্রশংসা করছেন নেটিজেনরা। ‘লাইভ’ সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি।

/এসকে
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: