আলোচনার শীর্ষে ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী। জন্মদিন উপলক্ষে নাকি স্বামী শাকিব খানের পক্ষ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছিলেন অভিনেত্রী।
তবে নাকফুল উপহার দেওয়ার কথা অস্বীকারও করেছেন শাকিব খান। বিষয়টি নিয়ে ব্রিবত বুবলী নিজেও। শাকিব খানের এমন আচরণে কষ্ট পেয়েছেন বুবলী। কথা ছিল, গণমাধ্যমে বিষয়টি পরিষ্কার করবেন নায়িকা কিন্তু সাংবাদিক-ক্যামেরা দেখেই সরে গেলেন বুবলী। সম্প্রতি নাকফুল ইস্যুতে কথা বলতে গণমাধ্যমকর্মীরা হাজির হয় বুবলীর শুটিং স্পটে। জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘মায়া : দ্য লাভ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন বুবলী।
তবে শট শেষ করে ক্যামেরা এড়াতেই মেকআপ রুমে ঢুকে পড়েন বুবলী। এ প্রসঙ্গে নায়িকা বলেন, ‘বেশ কয়েক দিন ধরে যা ঘটছে তা নিয়ে আমি খুবই বিব্রত। তাই এ মুহূর্তে কোনো কথা বলতে চাই না।’ ২০১৮ সালের ২০ জুলাই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন বলে জানান বুবলী।
২০২০ সালের ২১ মার্চ পুত্রসন্তানের বাবা-মা হন তারা। তাদের ছেলের নাম শেহজাদ খান বীর। তবে শাকিব ইঙ্গিত দিয়ে জানিয়েছেন, বুবলীর সঙ্গে তার তেমন সম্পর্ক নেই। যদিও ব্যাপারটি বারবার অস্বীকার করছেন বুবলী।