দাঁতের যন্ত্রণা ঘরোয়া উপায়ে সমাধান!

জীবন যখন যেমন ডেস্ক

জীবন যখন যেমন

প্রতিদিন অসংখ্য মানুষ দাঁতে ব্যথার সমস্যায় ভোগেন। খাওয়া তো দূরের কথা, কথা বলাও যাচ্ছে না। হাতের কাছেই কয়েকটা ঘরোয়া উপায়

2022-11-29T06:19:48+00:00
2022-11-29T06:19:48+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
জীবন যখন যেমন
দাঁতের যন্ত্রণা ঘরোয়া উপায়ে সমাধান!
জীবন যখন যেমন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৬:১৯ এএম 
প্রতিদিন অসংখ্য মানুষ দাঁতে ব্যথার সমস্যায় ভোগেন। খাওয়া তো দূরের কথা, কথা বলাও যাচ্ছে না। হাতের কাছেই কয়েকটা ঘরোয়া উপায় ব্যবহার করে দাঁতের যন্ত্রণার সমাধান করা যেতে পারে।

আলু : আমার আপনার রান্নাঘর আলো করে থাকা সাধের আলু হতে পারে আপনার দাঁতের সমস্যায় দারুণ কার্যকর। আলু কেটে দাঁতে লাগান। দেখবেন ম্যাজিকের মতো কাজ করেছে। কমেছে ব্যথা।

পেয়ারা পাতা : এ সমস্যা কমাতে চাইলে পেয়ারা পাতা হতে পারে আপনার অন্যতম হাতিয়ার। এ ক্ষেত্রে পেয়ারা পাতায় রয়েছে অ্যান্টিইনফ্লেমেটরি গুণ। এ ছাড়া ব্যথা কমাতেও এই পাতার জুড়ি মেলা ভার। তাই দাঁতে ব্যথা হলে অবশ্যই পেয়ারা পাতা মুখে রাখুন। তাহলেই ভালো থাকবেন।

কাঁচা রসুন : যেকোনো ব্যথা কমানোর ক্ষেত্রে কাঁচা রসুন দারুণ কাজ করে। তাই দাঁতের ব্যথা কমাতে চাইলেও আপনি রসুন সামান্য কেটে দাঁতে লাগাতে পারেন। দেখবেন দারুণ কাজ হয়েছে।

পরামর্শ : এই ঘরোয়া উপায় কাজ না করলে আপনাকে অবশ্যই সচেষ্ট হতে হবে। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো। তিনিই আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন।

লবঙ্গ : লবঙ্গের মধ্যে রয়েছে দারুণ কিছু ব্যথা নিবারণকারী উপাদান। তাই দাঁতের যন্ত্রণায় লবঙ্গ ব্যবহারে কাজ হয়। এ ক্ষেত্রে লবঙ্গ তেল ওই ব্যথা জায়গায় লাগাতে পারেন। দেখবেন ফল মিলেছে হাতেনাতে।

শর্ষের তেল : দাঁতের যন্ত্রণা কমাতে চাইলে আপনি দাঁতে লাগাতেই পারেন শর্ষের তেল।




Loading...
Loading...
জীবন যখন যেমন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: