বিপদগ্রস্ত মানুষ দেখলে যে দোয়া পড়বেন

ইসলামের আলো ডেস্ক

জীবন যখন যেমন

আল্লাহ তায়ালা মানুষকে পরীক্ষার জন্য বিপদাপদ দিয়ে থাকেন। অনেক সময় পাপীদের পাপের পরিণাম হিসেবেও বিপদাপদ আসে। তবে পার্থক্য হচ্ছে- নেককার

2022-11-29T06:30:27+00:00
2022-11-29T06:30:27+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
জীবন যখন যেমন
বিপদগ্রস্ত মানুষ দেখলে যে দোয়া পড়বেন
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৬:৩০ এএম 
আল্লাহ তায়ালা মানুষকে পরীক্ষার জন্য বিপদাপদ দিয়ে থাকেন। অনেক সময় পাপীদের পাপের পরিণাম হিসেবেও বিপদাপদ আসে। তবে পার্থক্য হচ্ছে- নেককার ব্যক্তি বিপদে পতিত হয়েও একরকম প্রশান্তির অনুভূতি লালন করতে পারেন।

পক্ষান্তরে পাপী ব্যক্তি বিপদে পড়লে পরকালের কঠিন যন্ত্রণার কিছু অংশ দুনিয়াতেই ভোগ করতে থাকে। আমাদের কর্তব্য সব ধরনের বিপদাপদ থেকে আল্লাহর কাছে প্রার্থনা করা। এমনকি অন্য কোনো মানুষকে বিপদে আক্রান্ত দেখলেও দোয়া পড়া। আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘অন্ধ, কুষ্ঠরোগ, অসুস্থতা, দরিদ্র ইত্যাদি বিপদে ও মুসিবতে আক্রান্ত কোনো ব্যক্তিকে দেখে যদি কেউ এই দোয়া পড়ে, তাহলে সে এ ধরনের বিপদ-মুসিবত থেকে হেফাজত থাকবে- ‘আলহামদু লিল্লাহিল্লাজি আফানি, মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসিরিন মিম্মান খালাকা তাফদিলা’ অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে রক্ষা করেছেন এই মুসিবত থেকে, যাতে তোমাকে পতিত করেছেন এবং অনেক সৃষ্টি জীবের ওপর আমাকে মর্যাদা দিয়েছেন।’ (মেশকাত, মকবুল দোয়া : ১৪৯)। এই দোয়া পড়ার পাশাপাশি ওই বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করাও ইসলামের শিক্ষা।



Loading...
Loading...
জীবন যখন যেমন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: