১০ লাখ দক্ষ জনবল তৈরিতে প্রশিক্ষণ শিগগিরই

সময়ের আলো অনলাইন

বিজ্ঞান ও প্রযুক্তি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, আইসিটি মন্ত্রণালয় ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে

2022-12-01T17:59:02+00:00
2022-12-01T17:59:02+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি
১০ লাখ দক্ষ জনবল তৈরিতে প্রশিক্ষণ শিগগিরই
ইউএনডিপি ও ড্যাফোডিলের মেগা জব উৎসবে পলক
সময়ের আলো অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৫:৫৯ পিএম   (ভিজিট : ৩৪৮)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, আইসিটি মন্ত্রণালয় ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য এগিয়ে থাকা ১০ লাখ যুবককে দক্ষ করার জন্য একটি সমন্বিত প্রশিক্ষণের পরিকল্পনা চালু করা হয়েছে। এছাড়া, ২০২৫ সালের মধ্যে ২০ হাজার যুবক-যুবতীকে প্রশিক্ষিত করার জন্য একটি প্রকল্প চালু করছে সরকার।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইউএনডিপির ফিউচারনেশন প্রজেক্টের যৌথ আয়োজনে ‘ফিউচারনেশন ডিআইইউ জব উৎসব ২০২২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাতীয় স্কুল পর্যায়ে চতুর্থ শিল্প বিপ্লব প্রযুক্তির মৌলিক বিষয়গুলোকে কিভাবে প্রয়োগ করা যায় তার একটি রুপরেখা তিনি তুলে ধরেন। তিনি ভবিষ্যতের এই স্কুলগুলোকে কাজে লাগানোর জন্য একটি উদ্ভাবনী প্রকল্প তৈরি করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতি আহ্বান জানান যাতে স্কুলে কিশোর-কিশোরীদের ভবিষ্যত দক্ষতায় আরও ভাল প্রশিক্ষণ দেওয়া যায়। এই লক্ষ্য নিয়েই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইউএনডিপির ফিউচারন্যাশন প্রজেক্টের যৌথ আয়োজনে জব উৎসব আয়োজন করা হয়। 

২০০ প্রতিষ্ঠানের চাকরিদাতারা প্রায় ৩২০০ চাকরির প্রস্তাব ও ১০০০ শিক্ষার্থীর ইন্টার্নশীপের অফার নিয়ে উপস্থিত হন। তিন দিনের এই চাকরি উৎসবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের চূড়ান্ত বর্ষের ও সম্প্রতি স্নাতক শেষ করা অন্তত ৪ হাজার চাকরিপ্রত্যাশী অংশ নেবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও এই জব উৎসবে থাকবে ২০ হাজার ৪০০ শিক্ষার্থী মূল্যায়ন প্রশিক্ষণ, অন-ক্যাম্পাস জব, ইন্টার্নশীপ, চাকরি পরিবর্তন, কর্মসংস্থানের দক্ষতা পরীক্ষা এবং আ্যালামনাই ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে নেটওয়ার্ক তৈরির সুযোগ।  

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি মিসেস ভ্যান গুয়েন, গ্রামীণফোন লিমিটেডের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হ্যান্স মার্টিন হোয়েগ হেনরিকসেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. এস. এম. মাহবুব উল হক মজুমদার, ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি সরদার এম আসাদুজ্জামান এবং ফিউচারন্যাশন-ডিআইইউ জব উৎসব ২০২২ এর আহ্বায়ক প্রফেসর ড মোস্তফা কামাল। 

প্রায় দুই শতাধিক চাকরিদাতা প্রতিষ্ঠানের মধ্যে গ্রামীন ফোন, বাংলালিংক, ব্যাক ব্যাংক, বিকাশ, প্রাণ গ্রুপ, লা মারিডিয়ান, আইসিডিডিআর বি, বেসিস, ইউএস বাংলা গ্রুপ, ক্রিয়েটিভ আইটি, রক্সি পেইন্ট, ডাটা সফট, মেট্রোসিম, আকিজ গ্রুপ,  টেনমিনিট স্কুল উল্লেখযোগ্য। 



Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: