কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে ‘বইফেরী’

সময়ের আলো ডেস্ক

বিজ্ঞান ও প্রযুক্তি

বইফেরী ডটকম আয়োজন করেছে ‘বইফেরী কুইক কুইজ প্রতিযোগিতা (মগজ ঝালাই)’। এই অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম

2022-12-26T21:43:13+00:00
2022-12-26T22:29:45+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি
কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে ‘বইফেরী’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ৯:৪৩ পিএম  আপডেট: ২৬.১২.২০২২ ১০:২৯ পিএম  (ভিজিট : ৫৭২)
বইফেরী ডটকম আয়োজন করেছে ‘বইফেরী কুইক কুইজ প্রতিযোগিতা (মগজ ঝালাই)’। এই অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম বিজয়ীর জন্য মোটরসাইকেল, দ্বিতীয় বিজয়ীর জন্য ল্যাপটপ এবং তৃতীয় বিজয়ীর জন্য রয়েছে স্মার্টফোন। চতুর্থ থেকে ১০০তম স্থান অর্জনকারী প্রতিযোগীদেরও পুরষ্কার দেওয়া হবে। এর মধ্যে পড়ার টেবিল, বুকশেলফ, বই এবং অন্যান্য অনেক আইটেমের মতো বিভিন্ন শিক্ষামূলক উপাদান রয়েছে।

প্রতিযোগীরা নিচের লিংকটিতে (https://quiz.boiferry.com/) ক্লিক করে বুকশপের ওয়েবসাইটে সাইন আপ করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগিতার বিস্তারিত নিয়মকানুন বইফেরীর ওয়েবসাইটে দেওয়া হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি মাত্র ১১ টাকা এবং প্রতিযোগীরা ১ জানুয়ারি রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ওয়েবসাইটে সাইন আপ করে এতে অংশ নিতে পারবেন।

কুইজের নিয়মাবলী:

১. রেজিস্ট্রেশন ফি ১১ টাকা।
২. ১১টি কুইজের সঠিক উত্তর দিতে হবে।
৩. প্রত্যেকটি প্রশ্নের উত্তর একবার দেওয়া যাবে।
৪. প্রতিটি কুইজের জন্য সময় দেওয়া হবে ৩০ সেকেন্ড।
৫. কুইজ শুরু করার পর অন্য ট্যাবে বা ট্যাব মিনিমাইজ করা যাবে না।
৬. সময়ের ওপর নির্ভর করে বিজয়ী নির্বাচন করা হবে।  
৭. কুইজ সম্পন্ন করার পর নিজ অবস্থান দেখা যাবে। তবে সেটি নির্দিষ্ট নয়। অন্য প্রতিযোগী আরও কম সময়ে উত্তর দিলে অবস্থান পরিবর্তন হবে।
৮. একজন ব্যক্তি একাধিকবার প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রত্যেকবার অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন চার্জ দিতে হবে।
৯. প্রতিযোগিতা চলাকালে বইফেরী লি. সকল ধরনের সংশোধন, পরিবর্তন ও পরিমার্জন করতে পারবে।


  বিষয়:   বইফেরী ডটকম 


Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: