প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ১১:৪৩ পিএম আপডেট: ২১.১২.২০২২ ১:০৩ এএম
বিশ্বকাপ জয়ের পর সোশ্যাল মিডিয়াও যেন জয় করলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তার বিশ্বকাপ হাতে ধরা ছবিটি এখন ইনস্টাগ্রামের সবচেয়ে বেশি লাইক পাওয়া পোস্ট। মঙ্গলবার রাতে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে মালিক প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
এক পোস্টে জাকারবার্গ লেখেন, লিওনেল মেসির ওয়ার্ল্ড কাপ পোস্ট এখন ইনস্টাগ্রাম ইতহাসের সবচেয়ে লাইক পাওয়া পোস্ট। এছাড়া বিশ্বকাপ ফাইনালের সময় হোয়াটস অ্যাপে প্রতি সেকেন্ড আড়াইকোটি মেসেজ আদান-প্রদান হয়েছে। যা নতুন এক রেকর্ড।
১৮ ডিসেম্বর দোহার লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে বিশ্বকাপ ফাইনালে হারিয়েই ইনস্টায় নিজের একটি ছবি পোস্ট করেছিলেন লিওনেল মেসি। সেই ছবিতে রিঅ্যাকশন ছাড়িয়ে গেছে ছয় কোটিরও বেশি।
শুধু ইনস্টাগ্রামেই নয়, গুগলসহ সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রেন্ডিংয়ে মেসি এবং ফিফা বিশ্বকাপ ২০২২