সৌরজগতের বাইরে ২ গ্রহ আবিষ্কার, পানির সন্ধান

সময়ের আলো ডেস্ক

বিজ্ঞান ও প্রযুক্তি

সৌরজগতের বাইরে দুটি গ্রহ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। পৃথিবী থেকে যার অবস্থান ২১৮ আলোকবর্ষ দূরে। লাল বামন (ছোট) নক্ষত্রকে কেন্দ্র করে

2022-12-20T07:08:48+00:00
2022-12-20T07:08:48+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি
সৌরজগতের বাইরে ২ গ্রহ আবিষ্কার, পানির সন্ধান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৭:০৮ এএম 
সৌরজগতের বাইরে দুটি গ্রহ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। পৃথিবী থেকে যার অবস্থান ২১৮ আলোকবর্ষ দূরে। লাল বামন (ছোট) নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরতে থাকা এই গ্রহমণ্ডলী পৃথিবীর মতো নয়। জোতির্বিজ্ঞানীদের ধারণা, গ্রহ দুটির উপরিভাগ পানিতে তলিয়ে আছে। এ জন্যই এই দুই গ্রহকে ‘ওয়াটার ওয়ার্ল্ড’ বলে বর্ণনা করেছেন তারা।

কানাডার মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়ের একদল জোতির্বিজ্ঞানী নাসার হাবল ও স্পিটজা নামের দুটি টেলিস্কোপ ব্যবহার করে তাদের গবেষণায় গ্রহ দুটির সন্ধান পান।গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউট ফর রিসার্চ অন দ্য এক্সোপ্লানেটস-এর ক্যারোলিন পিউলেট। নেচার অ্যাস্ট্রনমি নামের একটি বিজ্ঞান সাময়িকীতে কেপলার ১৩৮সি ও কেপলার ১৩৮ডি নামের গ্রহ দুটির বিষয়ে গবেষণায় পাওয়া ফল নিয়ে একটি বিস্তারিত নিবন্ধ প্রকাশ করা হয়েছে।

নাসা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। তাতে বলা হয়েছে, গবেষক দলের প্রধান ক্যারোলিন পিউলেট ও তার সহকর্মীরা সৌরজগতের বাইরে দুটি গ্রহ আবিষ্কার করেছেন। গ্রহ দুটির বেশির ভাগ অংশ পানিতে তলিয়ে রয়েছে।


  বিষয়:   গ্রহ আবিষ্কার  পানির সন্ধান 


Advertisement
Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: