বিএসএমএমইউতে রোবটিক সার্জারি সেন্টার চালু করা হবে : উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

ক্যাম্পাস

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) একটি রোবটিক সার্জারি সেন্টার চালু করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো.

2022-12-28T22:08:21+00:00
2022-12-28T22:37:44+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
ক্যাম্পাস
বিএসএমএমইউতে রোবটিক সার্জারি সেন্টার চালু করা হবে : উপাচার্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ১০:০৮ পিএম  আপডেট: ২৮.১২.২০২২ ১০:৩৭ পিএম  (ভিজিট : ৩১৪)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) একটি রোবটিক সার্জারি সেন্টার চালু করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেছেন, রোবটিক সার্জারি সেন্টার চালু হলে এ ক্ষেত্রে সার্জারি বিভাগ অগ্রণী ভূমিকা রাখবে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ব্লকে সার্জারি বিভাগের ফেস-‘বি’ শিক্ষার্থীদের কোর্স সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে বিভাগটির শ্রেণিকক্ষে এ উপলক্ষে পিঠা উৎসবেরও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, আজকের অনুষ্ঠান ব্যতিক্রমধর্মী হলেও এ ধরনের অনুষ্ঠান সব বিভাগে হওয়া উচিত। এসব অনুষ্ঠানের মাধ্যমে বিভাগের সবার মাঝে সম্পর্ক, সৌহার্দ্য বৃদ্ধি পায়। পরস্পরের প্রতি সহযোগিতার হাত প্রসারিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের চেয়ারম্যান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপাক ডা. ছয়েফ উদ্দিন আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান ও প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল।


Loading...
Loading...
ক্যাম্পাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: