‘স্মার্ট ক্যাম্পাস’ গড়তে ঢাবি ছাত্রলীগের ৮ নির্দেশনা

ঢাবি প্রতিনিধি

ক্যাম্পাস

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয়কে সামনে রেখে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে সম্প্রতি বেশকিছু নির্দেশনা দিয়েছে।

2022-12-29T14:48:07+00:00
2022-12-29T14:48:07+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাস
‘স্মার্ট ক্যাম্পাস’ গড়তে ঢাবি ছাত্রলীগের ৮ নির্দেশনা
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ২:৪৮ পিএম 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয়কে সামনে রেখে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে সম্প্রতি বেশকিছু নির্দেশনা দিয়েছে। তারই ধারাবাহিকতায় সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি, যেকোনো সমস্যায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোসহ নেতাকর্মীদের উদ্দেশে ৮ নির্দেশনা দিয়ে এক বিজ্ঞপ্তি দিয়েছে।

বৃহস্পতিবার ‘দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট ক্যাম্পাসের পথযাত্রা’ প্রদত্ত শিরোনামে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়।

এগুলো হলো-

১. আবাসিক হলগুলোতে শতভাগ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখতে হবে;

২. আবাসন, খাদ্য ইত্যাদি যে কোন সমস্যায় শিক্ষার্থীদের পাশে সর্বোচ্চ সহানুভূতি নিয়ে দাঁড়াতে হবে;

৩. সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনায় যেন ক্লাসরুম, লাইব্রেরি ও আবাসিক হলে শিক্ষার পরিবেশ বিনষ্ট না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে;

৪. ক্যাম্পাস ও সংশ্লিষ্ট ইউনিটগুলো থেকে সকল প্রকার ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নামিয়ে ফেলতে হবে এবং পরিচ্ছন্নতা নিশ্চিতে ভূমিকা রাখতে হবে;

৫. প্রতিটি ইউনিটে গঠনতন্ত্র মোতাবেক মাসিক নির্বাহী সভা আয়োজন করতে হবে;

৬. সামাজিক যোগাযোগ মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচার করতে হবে এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে;

৭. শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক সাংগঠনিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও উদ্যোগ গ্রহণ করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে;

৮. ক্যাম্পাসে কোন অবস্থাতেই অযথা হর্ন বাজানো যাবে না;
Advertisement
Loading...
Loading...
ক্যাম্পাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: