ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ ২০২৩-এর নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে শুরু হয়ে এ নির্বাচন চলবে দুপর আড়াইটা পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একইদিন বিকেল সাড়ে ৩টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
এবারের নির্বাচনে আওয়ামী লীগ পন্থী শিক্ষকদের সংগঠন নীল দল ও বিএনপি-জামায়াত পন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল অংশগ্রহণ করবেন। বামপন্থী শিক্ষকদের সংগঠন গোলাপী দল এবারও নির্বাচনে অংশগ্রহণ করছে না।
এ নির্বাচনের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হবে। সাদা ও নীল উভয় দলই তাদের ১৫ সদস্য বিশিষ্ট প্যানেল চূড়ান্ত করেছে। তবে এবারের নির্বাচনে নীল দলের স্বতন্ত্র প্রার্থী (সভাপতি) হিসেবে থাকছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন। সে হিসেবে ১৫টি পদের জন্য লড়বেন ৩১ জন প্রার্থী। এবারের নির্বাচনে মোট ভোটার ১ হাজার ৯৫৭ জন। নির্বাচন পরিচালক হিসেবে থাকছেন ফার্মেসি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার।
নীল দল থেকে লড়বেন যারা: নীল দল থেকে সভাপতি প্রার্থী হিসেবে লড়বেন পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক পদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা। এছাড়া সহ-সভাপতি পদে রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল, কোষাধ্যক্ষ পদে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মাসুদুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবু খালেদ মো. খাদেমুল হক প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া ১০টি সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এ জেএম শফিউল আলম ভূঁইয়া, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্র নাথ পোদ্দার, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. আমজাদ আলী, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. কামরুল হাসান, ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান, ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী আক্কাছ, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো মাকসুদূর রহমান, জিন প্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান এবং প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড শারমিন মুসা।
সাদা দল থেকে লড়বেন যারা : সাদা দলের সভাপতি প্রার্থী পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম এবং সাধারণ সম্পাদক প্রার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান খান। এছাড়া সহ-সভাপতি পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো.লুৎফর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মৃৎশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ পাল, কোষাধ্যক্ষ পদে ব্যবসায় প্রশাসন ইনিস্টিউটের অধ্যাপক ড. মো. মহিউদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া ১০টি সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন- রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল আমিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাফী মোহাম্মদ মোস্তফা, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল করিম, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল আমিন, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম এবং শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।