আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা বিকেলে

সময়ের আলো অনলাইন

রাজনীতি

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আহ্বান করা হয়েছে। রোববার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন

2022-12-31T11:01:13+00:00
2022-12-31T11:01:13+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা বিকেলে
সময়ের আলো অনলাইন
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ১১:০১ এএম 
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আহ্বান করা হয়েছে। রোববার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা হবে।

এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। সভায় ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, কাজী জাফর উল্যাহ, ওবায়দুল কাদের, রাশিদুল আলম, ডা. দীপু মনি প্রমুখ উপস্থিত থাকতে পারেন বলে সূত্রটি জানিয়েছে।

এদিকে পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি করছে আওয়ামী লীগ। আগ্রহী প্রার্থীরা বুধবার (২৮ ডিসেম্বর) থেকে শনিবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

গত ১১ ডিসেম্বর বিএনপির ৭ এমপি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন। এর মধ্যে একটি সংরক্ষিত নারী আসন। বাকি ছয়টি সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়। এসব আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: