অতি ডান-বাম মিলে সরকার বিরোধী চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

ফেনী প্রতিনিধি

রাজনীতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এতে প্রতিহিংসা পরায়ণ হয়ে ৩৩ দলের ব্যানারে অতি

2022-12-31T21:41:15+00:00
2022-12-31T21:41:15+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
অতি ডান-বাম মিলে সরকার বিরোধী চক্রান্ত করছে: ওবায়দুল কাদের
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৯:৪১ পিএম 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এতে প্রতিহিংসা পরায়ণ হয়ে ৩৩ দলের ব্যানারে অতি ডান-বাম মিলে সরকারবিরোধী চক্রান্ত করছে বলে মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে ফেনী গার্লস ক্যাডেট কলেজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ মন্ত্রব্য করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পিপি হাফেজ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, আন্দোলনের নামে রাজপথে বিএনপি জামায়াত নাশকতা করলে মোকাবিলা করা হবে। বিশে^র কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই। এ দেশেও তত্ত্বাবধায়ক সরকার আর হবে না। সঠিক সময়ে সিইসির অধীনে সুষ্ঠভাবে আগামী নির্বাচন হবে। এতে সরকার হস্তক্ষেপ করবে না। পরে ফেনী হয়ে নোয়াখালী যাওয়ার পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা।

/এমএইচ/
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: