কিছু রাজনৈতিক দল জামায়াতের ভয়ে আতংকিত: কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, অতি দুঃখের সাথে লক্ষ্য করেছি কিছু কিছু তথাকথিত

2022-12-31T19:10:11+00:00
2022-12-31T19:10:11+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
কিছু রাজনৈতিক দল জামায়াতের ভয়ে আতংকিত: কর্নেল অলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৭:১০ পিএম 
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, অতি দুঃখের সাথে লক্ষ্য করেছি কিছু কিছু তথাকথিত মুসলমান ইসলামিক দল গুলিকে উগ্র দল হিসেবে চিহ্নিত করে। কোন মুসলমান যদি দাঁড়ি রাখে নিয়মিত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, সে কখনো উগ্রবাদী হতে পারে না। শনিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

কর্নেল অলি বলেন, ইসলাম ধর্ম উগ্রবাদী শিক্ষা দেয় না বরং বিনয়ী এবং ভদ্রতার শিক্ষা দেয়। কিছু কিছু রাজনৈতিক দল জামায়াতে ইসলামী বাংলাদেশের ভয়ে আতংকিত আছে এবং তারাই এই দলটিকে উগ্রবাদী দল হিসেবে চিহ্নিত করার কাজে ব্যস্ত আছেন। দয়া করে সরকার পতনের আন্দোলনে ঐক্যবদ্ধ হন। সরকার বিরোধী আন্দোলনরত দল গুলো একে অন্যের বিরুদ্ধচারণ করা বন্ধ রাখুন। আমাদের লক্ষ্য একটাই নিশিরাতের অবৈধ সরকার ও ভোট ডাকাতদের বিরুদ্ধে অবস্থান এবং তাদের বিদায়। তদন্তস্থলে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা তাদের মাধ্যমে দেশের ন্যায়-বিচার,সুষ্ঠু ও অবাধ নির্বাচন ব্যবস্থা করা। দেশের জনগণকে নির্যাতন- নিপীড়ন এবং অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি দেয়া।

তিনি আরও বলেন, বর্তমান অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণ,  শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন করাই আমাদের লক্ষ্য। একাজ গুলো সম্পন্ন করার কর্মসূচি পালন করতে গিয়ে বিএনপির সহযোগিতায় আমাদের সাথে জামায়াতে ইসলামী বাংলাদেশ গতকাল কর্মসূচিতে অংশ গ্রহণ করেছে। তাদের উপরে পুলিশের নির্বিচারে গুলিবর্ষণ এবং লাঠিচার্জ গণতন্ত্র এবং মানবাধিকারের পরিপন্থী।
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: