টানা তৃতীয়বার ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ফিফা প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হলেন জিয়ান্নি ইনফান্তিনো। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ৭৩তম কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট

2023-03-16T17:21:32+00:00
2023-03-16T17:21:32+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
খেলাধুলা
টানা তৃতীয়বার ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৫:২১ পিএম   (ভিজিট : ৩৭৫)
ফিফা প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হলেন জিয়ান্নি ইনফান্তিনো। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ৭৩তম কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জিয়ান্নি ইনফান্তিনো। আগামী চার বছরের চক্রে ১১ বিলিয়ন রাজস্ব আদায়ের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। 

প্রেসিডেন্ট হওয়ার পর ইনফান্তিনো বলেন, ‘মহান এক দায়িত্ব। এবং এটি পাওয়া বেশ সম্মানের। বিশ্বজুড়ে ফিফা ও ফুটবলের সেবা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি আমি। যারা আমাকে ভালোবাসে এবং যারা আমাকে ঘৃণা করে, তাদের সবাইকে ভালোবাসি আমি।’

তিনি আরও বলেন, ‘যখন আমি প্রেসিডেন্ট হই, তখন ফিফার রিজার্ভ ছিল প্রায় ১ বিলিয়ন ডলার। আজ সেটি প্রায় ৪ বিলিয়ন ডলার হয়ে দাঁড়িয়েছে।  পরের চক্রে ১১ বিলিয়ন ডলার রাজস্ব আদায় করে নতুন রেকর্ড গড়ব বলে প্রতিশ্রুতি দিচ্ছি আমরা। এবং নতুন ক্লাব ওয়ার্ল্ড কাপ সেখানে অন্তর্ভুক্ত নয়। তা যুক্ত হলে আয়ের সংখ্যাটা আরও দুই মিলিয়ন ডলার বাড়বে।’ 

বিভিন্ন কারণে সদস্য দেশগুলোর কাছে সমানভাবে জনপ্রিয় ছিলেন না ইনফান্তিনো। এর মধ্যে অন্যতম কারণ হলো, প্রতি দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনাটি বিফলে যাওয়া। এছাড়া কাতার বিশ্বকাপ নিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয় তাকে।  তবুও প্রেসিডেন্ট নির্বাচনে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াননি কেউই।

/এএ



Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: