ধর্ষণের অভিযোগ প্রমাণিত, শাস্তির মুখে লামিচানে

সময়ের আলো অনলাইন

খেলাধুলা

নেপালের সাবেক অধিনায়ক ও লেগ স্পিনার সন্দীপ লামিচানের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের প্রমাণ পেয়েছে আদালত। ফলে কারাদণ্ড পেতে চলেছেন ২৩

2023-12-31T11:21:02+00:00
2023-12-31T11:21:02+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
খেলাধুলা
ধর্ষণের অভিযোগ প্রমাণিত, শাস্তির মুখে লামিচানে
সময়ের আলো অনলাইন
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ১১:২১ এএম 
ধর্ষণের অভিযোগ প্রমাণিত, শাস্তির মুখে লামিচানে
নেপালের সাবেক অধিনায়ক ও লেগ স্পিনার সন্দীপ লামিচানের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের প্রমাণ পেয়েছে আদালত। ফলে কারাদণ্ড পেতে চলেছেন ২৩ বছর বয়সী এই তারকা ক্রিকেটার।

কাঠমান্ডুর জেলা আদালতে শীঘ্রই এ মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। বিচারপতি শিশির জানিয়েছেন, ধর্ষণের সময় ভুক্তভোগী নাবালিকা ছিলেন না।

Advertisement
এর আগে ২০২২ সালের ২১ আগস্ট কাঠমান্ডুর একটি হোটেলে এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে লামিচানের বিরুদ্ধে। ৭ সেপ্টেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি হলে গ্রেফতার হন তিনি। চার মাস কারাভোগ করেন সাবেক এই নেপাল অধিনায়ক।

পরবর্তীতে ১৫ হাজার ৩০০ ডলারের বিনিময়ে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয় লামিচানেকে।

গ্রেফতারের পর নেপাল ক্রিকেট বোর্ড থেকে নিষিদ্ধ করা হয়েছিল লামিচানেকে। তবে জামিন পেয়ে নেপালের হয়ে আবারও মাঠে নামেন লামিচানে। তবে শেষ পর্যন্ত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিপাকে তার ক্রিকেটীয় ক্যারিয়ার।

উল্লেখ্য, ২০১৮ সালে অভিষেকের পর ৫১টি ওয়ানডে ও ৫২টি-টোয়েন্টি খেলেছেন লামিচানে। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেট সংখ্যা ২১০টি। অভিযুক্ত হওয়ার আগে বিশ্বের প্রায় সব বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই তিনি ছিলেন নিয়মিত মুখ। আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ, পিএসএল ও সিপিএলে তাকে নিয়মিত অংশগ্রহণ করতে দেখা যেত।


সময়ের আলো/এএ/
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: