ডাচদের উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচালো ইংল্যান্ড

সময়ের আলো অনলাইন

খেলাধুলা

বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ হারের পর অবশেষে ডাচদের বড় ব্যবধানে উড়িয়ে জয়ে ফিরল ইংলিশরা। আর এই জয়ের পর র‌্যাংকিংয়ে ৮-এ

2023-11-08T22:03:26+00:00
2023-11-08T22:31:53+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
খেলাধুলা
ডাচদের উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচালো ইংল্যান্ড
সময়ের আলো অনলাইন
প্রকাশ: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ১০:০৩ পিএম  আপডেট: ০৮.১১.২০২৩ ১০:৩১ পিএম
ডাচদের উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচালো ইংল্যান্ড
বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ হারের পর অবশেষে ডাচদের বড় ব্যবধানে উড়িয়ে জয়ে ফিরল ইংলিশরা। আর এই জয়ের পর র‌্যাংকিংয়ে ৮-এ থেকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনাও জিইয়ে রেখেছে জস বাটলাররা। ইংল্যান্ডের জয়ে পয়েন্ট টেবিলেও এসেছে নাটকীয় পরিবর্তন। পয়েন্ট টেবিলে তলানিতে থাকা দলটি একলাফে সাতে নম্বরে। বাংলাদেশ এখন আটে। যার ফলে জমে উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিশ্চিতের লড়াইটাও।

বুধবার (৮ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। ব্যাটিংয়ে নেমে ৩৪০ রানের বিশাল লক্ষ্য পায় বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। জবাবে মাত্র ৩৭.২ ওভারে মাত্র ১৭৯ রানেই অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। এতে ১৬০ রানের বড় জয় পায় ইংলিশরা।

এদিন ৩৪০ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে নেদারল্যান্ডস। তবে ইনিংসের পঞ্চম ওভারের ডাচ শিবিরে প্রথম আঘাত হানেন ক্রিস ওকস। মাত্র ৫ রান করে আউট হন ম্যাক্স ডি’অড। এর ঠিক পরের ওভারেই শূন্য রান করে উইলির বলে আউট হন অ্যাকারম্যান। তৃতীয় উইকেট জুটিতে বারেসি ও এঙ্গেলব্রেখট ৫৪ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। কিন্তু তাদের জুটি ভাঙে মঈন আলির ১৮তম ওভারে। ক্রিস ওকসের দারুণ থ্রোতে মঈন স্ট্যাম্প ভেঙে দিলে রানআউটের শিকার হন বারেসি।

এঙ্গেলব্রেখটও বেশিক্ষণ টিকতে পারেননি। ৩৩ রান করে উইলির বলে আউট হন তিনি। ছয়ে নেমে বাস ডি লিড ১০ রান করে আউট হলে ১০০ রানেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ডাচরা। ষষ্ঠ উইকেট জুটিতে অধিনায়ক এডওয়ার্ডস ও নিধামানুরু ৫৯ রানের জুটি গড়ে দলকে সম্মানজনক পরাজয়ের দিকে নিয়ে যান। এডওয়ার্ডসকে মঈন আলি আউট করলে আর বেশিক্ষণ স্থায়ী হয়নি ডাচদের ইনিংস। শেষদিকে আদিল রশিদ ও মঈন আলির ঘূর্ণি জাদুতে মাত্র ১৭৯ রানেই অলআউট হয় নেদারল্যান্ডস।

এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকেন ইংলিশ দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। তবে ইনিংস লম্বা করতে পারেননি বেয়ারস্টো। ১৫ রানে তার বিদায়ের পর তিনে নেমে কিছুক্ষণ লড়ে যান জো রুট। মালানের সঙ্গে গড়েন ৮৫ রানের জুটি। রুটকে ২৮ রানে ফিরিয়ে এই জুট ভাঙেন ফন বিক। এরপর দ্রুত উইকেট হারান হ্যারি ব্রুক (১১), জস বাটলার (৫) ও মঈন আলী (৪)।  

সপ্তম উইকেটে লড়তে থাকা স্টোকসকে সঙ্গ দেন ক্রিস ওকস। ৫৮ বলে ফিফটি পূর্ণ করা স্টোকসের সঙ্গে তিনি গড়েন ১২৯ রানের জুটি। ৪৪ বলে ফিফটিরও দেখা পান এই ব্যাটার। এরপর আর এক রান যোগ করতেই হারান উইকেট। তবে লড়ে যান স্টোকস। ৭৮ বলে তুলে নেন সেঞ্চুরি। শেষ ওভারের চতুর্থ বলে এসে হারান উইকেট। এর আগে তিনি খেলে যান ৮৪ বলে ৬ চার ও ৬ ছক্কায় ১০৮ রানের ইনিংস।

ডাচদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন বাস ডি লিড। জোড়া উইকেট পান আরিয়ান দুত ও ফন বিক। একটি উইকেট তুলে নেন পল ফন মিকারেন।  

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: